সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুসলিমদের যারা সন্ত্রাসী বলে তারাই প্রকৃতপক্ষে সন্ত্রাসী: মাওলানা আরশাদ মাদানী সৌদিতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ১৫ লাখ রিয়াল পুরস্কার সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে ডোনাল্ড ট্রাম্পের স্বাগত আস-সুন্নাহ ফাউন্ডেশনে নেওয়া হবে ৭ দাঈ ফজরের নামাজে সিজদারত অবস্থায় ইমামের মৃত্যু শোলাকিয়া ঈদগাহে ১৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্প, লাগানো হবে নিমগাছ সরকারের ১৮০ দিন পূর্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ কুরআনের আলোয় হৃদয় বদল, মা-বাবার পর ইসলামের ছায়ায় জার্মান কিশোরী মহানবীর (সা.) আদর্শ ছাড়া মানবতার মুক্তি আশা করা যায় না: মুনতাসির আলী দেশে শরিয়াহ আইন বাস্তবায়ন করতে চাই—ক্লিয়ার কাট কথা: শায়খে চরমোনাই

খুলনায় তেলের ডিপোতে অগ্নিকাণ্ডে নিহত ২ আহত ৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খুলনায় মেঘনা তেল ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে তিনজন নিহত হয়েছে। দগ্ধ হয়েছে আরো নয়জন।

সোমবার বেলা পৌনে ১১টার দিকে মহানগরীর খালিশপুরের নতুন রাস্তা বিএল কলেজ সংলগ্ন ডিপোতে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় পৌনে এক ঘণ্টা চেষ্টার পর সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

নিহত তিনজনের মধ্যে রাজু ও কামাল নামে দু'জনের মরদেহ খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের মর্গে রয়েছে।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরদার মোশারফ হোসেন তিনজন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

দগ্ধ নয় শ্রমিকের মধ্যে ছয়জনের নাম জানা গেছে। তারা হলেন- মোজাম্মেল হক (৩৫), আ. ওহাব (৪৫), আনোয়ার হোসেন (৪০), অনু (২৫), ইসমাইল (৫৫), রুবেল (২৬)। তাদেদের খুমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক এনাম মুন্সি জানান, ডিপো থেকে ডিজেল ও অকটেন গাড়িতে লোড দেওয়ার সময় হঠাৎ করেই বিস্ফোরণ ও এর পর অগ্নিকাণ্ড ঘটে। মুহূর্তের মধ্যে আগুন চারপাশে ছড়িয়ে যায়।

এবার হজ করতে সৌদিতে পৌঁছেছেন ৬০ লাখ মুসলিম
এ বছর হজের খুতবা দিবেন নতুন শায়খ, জানুন তার পরিচয়

ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক

এটি/আওয়ার ইসলাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ