বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ মাকসুদ কামাল নজরদারিতে, পালানোর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

‘কোনো অবস্থাতেই অন্যায়ের কাছে মাথানত করা যাবে না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মসজিদে নববির সিনিয়র ইমাম ও বিচারপতি শায়খ ড. হুসাইন আশ শায়খ হজের খুতবায় বলেছেন, জ্ঞান মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায়। জ্ঞান সুসংবাদ বহন করে। মানুষকে আল্লাহতায়ালা তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। এটা বুঝতে হলে- জ্ঞানার্জন করতে হবে।

আরাফার ময়দান সংলগ্ন মসজিদে নামিরা থেকে আজ দুপুর সাড়ে তিনটার দিকে হজের খুতবা শুরু করেন শায়খ হুসাইন।

৩১ মিনিটব্যাপী খুতবায় তিনি মানুষের চারিত্রিক উন্নতির গুরুত্ব সম্পর্কে বয়ান করেন। মানুষের ঈমান আমল বৃদ্ধি ও নেকা কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধের তাগিদ করেন।

খুতবা সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশন ও বিশ্বের বিভিন্ন সরকারি-বেসরকারি টেলিভিশন সরাসরি সম্প্রচার করে।

খুতবার সময় মসজিদে নামিরায় উপস্থিত ছিলেন সৌদি আরবের গ্রান্ড মুফতি, মক্কার গভর্নর, রাজপরিবারের সদস্য এবং বিভিন্ন দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা।

খুতবায় শায়খ আল্লাহর ইবাদতের প্রতি গুরুত্বারোপ করেন। নামাজ, রোজা, জাকাত, হজ পালন ও সৎকাজের আদেশের বিষয়ে আলোচনা করেন।

তিনি বলেন, কোনো অবস্থাতেই অন্যায়ের কাছে মাথানত করা যাবে না। আল্লাহর একত্ববাদের বিষয়টি মানতে হবে। এর কোনো বিকল্প নেই।

তিনি নামাজ কায়েমের কথা বলেন। এ সময় তিনি জাকাত পরিপূর্ণভাবে আদায়ের জন্যও তাগাদা দেন।

খুতবায় তিনি মানুষের চরিত্র গঠনের প্রতি গুরুত্ব দেওয়ার জন্য শিক্ষা ব্যবস্থার বিষয়গুলো সন্নিবেশ করার কথা বলেন।

তিনি বলেন, নবী করিম সা. ছিলেন উত্তম চরিত্রের অধিকারী। আমরা তার উম্মত। কিন্তু চরিত্রের দিক থেকে আমাদের অবস্থান অনেক অনেক নিচে। এটা লজ্জার।

চরিত্র সবকিছুর মূল উল্লেখ করে তিনি বলেন, চরিত্রের সাথে অনেক কিছু জড়িত। ওয়াদা রক্ষা, মিথ্যা পরিহার, বয়োজ্যেষ্ঠদের সঙ্গে শ্রদ্ধাপূর্ণ ব্যবহার, ছোটদের স্নেহ, বাবা-মার প্রতি দায়িত্বপালন ও স্ত্রীর অধিকারের মতো বিষয়গুলো চরিত্রবানরাই পালন করেন।

পবিত্র হজের মূলপর্ব শুরু হয়েছে আজ। ভোর থেকেই লাখো ধর্মপ্রাণ মুসলমান আরাফার দিকে ছুটেছেন। লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফাত প্রান্তর। মুসলিম উম্মাহর বিশাল জনসমুদ্রের মহাসম্মিলনে এবারের হজের খুতবা প্রদান করেন নতুন খতিব বিচারপতি শায়খ ড. হুসাইন আল-আশ-শায়খ।

ভিডিওতে দেখুন পুরো খুতবা...

https://www.facebook.com/newsourislam/videos/253099688664189/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ