রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৫ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

'এক লাখ মুসল্লির নামাজের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অাওয়ার ইসলাম : জাতীয় ঈদগাহে ঈদের নামাজের সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন।

তিনি বলেন, এবার জাতীয় ঈদগাহে কম বেশি এক লাখ মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।

সোমবার (২০ আগস্ট) সকালে জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে মেয়র সাঈদ খোকন সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এ সময় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলালসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঈদের দিন অর্থাৎ সকাল ৮ টায় জাতীয় ঈদগাহে প্রথম জামাত অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকূলে থাকলে সকাল সাড়ে ৮ টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে হবে প্রথম জামাত।

মেয়র সাঈদ খোকন বলেন, এবার ঈদগাহে থাকবে বিনামূল্যে নিরাপদ পানির বোতলের ব্যবস্থা। তাছাড়া সার্বক্ষণিক বিদ্যুৎ নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে আলোচনা করা হয়েছে। ঈদের জামাত আয়োজনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে।

ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ