শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

সিরিয়া পুনর্গঠন ও শরণার্থী ফেরাতে সহায়তার আশ্বাস রাশিয়ার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: গৃহযুদ্ধ কবলিত সিরিয়া পুনর্গঠন ও শরণার্থী ফেরাতে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে রাশিয়া।

জার্মানির বার্লিনে চ্যান্সেলর মের্কেলের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান রুশ প্রেসিডেন্ট। এসময় সিরিয়ার ইদলিবে জরুরী ভিত্তিতে মানবিক সহায়তা পৌছানোর পাশাপাশি বাস্তুচ্যুতদের নিরাপদে দেশে ফেরাতে এখনই কাজ শুরুর তাগিদ দিয়েছেন তারা।

সিরিয়া ছাড়াও ইউক্রেন ইরানের পরমাণু চুক্তি এবং রাশিয়া থেকে বল্টিক সাগর হয়ে ইউরোপে গ্যাস পাইপলাইন স্থাপনের বিষয়ে আলোচনা হয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইউরোপের কয়েকটি দেশ অবশ্য পাইপলাইন স্থাপনের বিষয়ে আপত্তি জানিয়ে আসছে। তাদের দাবি এতে রাশিয়ার ওপর নির্ভরশীল হয়ে পড়বে ইউরোপ। গত বছর রাশিয়া থেকে ৫৩ বিলিয়ন কিউবিক মিটার গ্যাস আমদানি করে জার্মানি।

সূত্র: আল-আরাবিয়া

ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক

এটি/আওয়ার ইসলাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ