রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৫ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

বিএনপি না এলে এককভাবে নির্বাচন করবে জাপা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপি নির্বাচনে না এলে জাতীয় পার্টি (জাপা) একক নির্বাচনে যাবে বলে জানিয়েছেন সাবেক রাষ্ট্রপতি ও দলটির চেয়ারম্যান এইচএম এরশাদ।

আজ রোববার সকালে কুড়িগ্রাম সফরে এসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।এরশাদ বলেন, ‌‘বিএনপি নির্বাচনে না এলে জাতীয় পার্টি একক নির্বাচনে যাবে।

আর যদি বিএনপি নির্বাচনে আসে তাহলে জোটবদ্ধভাবে নির্বাচনে যাবে জাতীয় পার্টি। এ সময় আওয়ামী সরকারের আমলে কোনো আন্দোলন দানা বাঁধতে পারবে না বলেও মন্তব্য করেন জাপার চেয়ারম্যান।

পরে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় জেলার চিলমারী উপজেলায় আলোচনা সভা করেন।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীন, কুড়িগ্রাম-১ আসনের এমপি মো. মোস্তাফিজার রহমান, কুড়িগ্রাম-৩ আসনের এমপি ডা. আক্কাস আলী সরকার, মেজর সালাম (অব:), চৌধুরী শফিকুল ইসলামসহ আরও অনেকে।

ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক

এটি/আওয়ার ইসলাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ