শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জাতীয় তাফসির প্রতিযোগিতায় প্রথম মাহমুদুল হাসান ও নাঈমুর রহমান দেশব্যাপী নূরানী শিক্ষকদের পেশাগত উন্নয়নে নিবন্ধন শুরু করল শায়খুল কুরআন ফাউন্ডেশন মাওলানা আব্দুল গনী রহ. জীবন ও স্মৃতি গ্রন্থের মোড়ক উন্মোচন সোমবার দেশে ১২ শতাংশের বেশি শিক্ষার্থী পড়ে মাদরাসায়, বেশি কওমিতে মুসলিমদের ভোটার তালিকা থেকে বাদ দিচ্ছে মোদি সরকার: যুক্তরাষ্ট্রের সংস্থা তাবলিগ জামাত পাকিস্তানের নতুন আমির হলেন যিনি ফতুল্লায় চুলা জ্বালাতেই রান্নাঘরে আগুন, নারীসহ দগ্ধ ৪ হরমুজে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা পাগলা মসজিদের দানবাক্সে এবার ৫১ বস্তা টাকা, চলছে গণনা

‘বর্তমানে ইসলামিক স্কুল নির্মাণ মসজিদ নির্মাণ থেকেও গুরুত্বপূর্ণ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নর্থ ক্যারোলাইনা  মার্কিন যুক্তরাষ্ট্রের একটি অঙ্গরাজ্য। শার্লট  নর্থ ক্যারোলাইনার প্রসিদ্ধ একটি শহর। এ শহরে ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত হয়েছিলো ইসলামিক একাডেমি।

প্রতিষ্ঠানটিকে যিনি তিল তিল করে গড়ে তুলেছেন। যিনি ইসলামের আলো ছড়িয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের এ শহরটিতে সে শিক্ষাগুরুর নাম ড.আজিম বেগ।

যুক্তরাষ্ট্রের প্রসিদ্ধ ইসলামিক সাইট মুসলিম আমেরিকান-এ সম্প্রতি তার একটি সাক্ষাতকার প্রকাশিত হয়েছিলো। সেখানে তিনি ইসলামিক স্কুলের গুরুত্ব তুলে ধরেছেন। আওয়ার ইসলামের পাঠকদের জন্য অনুবাদ করেছে আবদুল্লাহ তামিম।

আপনার জীবন ও আপনার শিক্ষকতা জীবনের অভিজ্ঞতা সম্পর্কে আমাদের কিছু বলুন?

আমি শার্লট ইসলামিক একাডেমির অধ্যক্ষ মির্জা আজিম বেগ। আমি শিক্ষা ক্ষেত্রে ৫০ বছরের অভিজ্ঞতা নিয়ে আমার প্রতিষ্ঠান প্র্রতিষ্ঠা করি।

আমি ১ জুন ১৯৬০ সালে করাচি বিশ্ববিদ্যালয় থেকে ১৭ বছর বয়সে স্নাতক ডিগ্রি অর্জনের পর ১৯৬৪ সালে B.Ed সম্পন্ন করি। বিশ্ববিদ্যালয়ে প্রথম শ্রেণির প্রথম স্থান অর্জন করি মাত্র ২১ বছর বয়সে।

১৯৭২ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যাই। এমএ সমাপ্ত করে ১৯৭৩ সালে মিশিগানের একটি শীর্ষস্থানীয় ক্যাথলিক উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা শুরু করি।

ক্যাথলিক স্কুলে সফল কর্মজীবনের ২৭ বছর পরে, হুদা স্কুল ও মন্টেসরি আমাকে তাদের প্রিন্সিপাল হতে আমন্ত্রণ জানায়। ২০০৪ সালে শার্লটে যাওয়ার আগে চার বছর আমি এখানে শিক্ষকতা করেছিলাম।

২০১১ সালে শার্লট ম্যাকলেনবুর্গ স্কুল থেকে অবসরের পর আমি শার্লট ইসলামিক একাডেমিতে যোগ দিয়েছিলাম গণিতের শিক্ষক হিসেবে। আগস্ট ২০১৬ আমি এ স্কুলেরই প্রিন্সিপাল হই।

Graduation Ceremony 2016

তিনটি প্রতিষ্ঠানে শিক্ষকতার অভিজ্ঞতা ছাড়াও আমি উত্তর ক্যারোলিনার একটি স্কুলে কিছুদিন প্রিন্সিপালের দায়িত্ব পালন করেছিলাম।

আমি বিশ্বাস করি, পাবলিক ও প্রাইভেট স্কুল (ক্যাথলিক ও ইসলামিকসহ) উভয়েই কাজ করার অভিজ্ঞতা অর্জন করার সুযোগ পেয়েছি আমি।

আমার জীবনে আমি একজন শিক্ষক, একজন প্রিন্সিপাল, একজন বোর্ড সদস্য ও একজন পিতা আর একজন আদর্শ ইসলামি ব্যক্তিত্ব হিসেবে নিজের জীবনকে দেখেছি। সবশেষে নিজের সব অভিজ্ঞতা দিয়ে শার্লট ইসলামি একাডেমিকে প্রতিষ্ঠা করার প্রত্যয় পেয়েছি।

আপনার শার্à¦