সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সাগরে নিম্নচাপ, সারাদেশে ভারী বর্ষণের শঙ্কা  মুসলিমদের যারা সন্ত্রাসী বলে তারাই প্রকৃতপক্ষে সন্ত্রাসী: মাওলানা আরশাদ মাদানী সৌদিতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ১৫ লাখ রিয়াল পুরস্কার সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে ডোনাল্ড ট্রাম্পের স্বাগত আস-সুন্নাহ ফাউন্ডেশনে নেওয়া হবে ৭ দাঈ ফজরের নামাজে সিজদারত অবস্থায় ইমামের মৃত্যু শোলাকিয়া ঈদগাহে ১৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্প, লাগানো হবে নিমগাছ সরকারের ১৮০ দিন পূর্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ কুরআনের আলোয় হৃদয় বদল, মা-বাবার পর ইসলামের ছায়ায় জার্মান কিশোরী মহানবীর (সা.) আদর্শ ছাড়া মানবতার মুক্তি আশা করা যায় না: মুনতাসির আলী

বগুড়ায় আজান দেয়ার সময় মুয়াজ্জিনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মসজিদে আজান দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে হয়ে মারা গেলেন মুয়াজ্জিন ওমর ফারুক (২৫)।

ঘটনাটি ঘটেছে বগুড়ার নন্দীগ্রামে। রোববার ফজরের আজান দেয়ার সময় এ ঘটনা ঘটে।

ওমর ফারুক উপজেলার বুড়ইল ইউনিয়নের কামুল্যা সরকারপাড়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে।

স্থানীয়রা জানান, ওই গ্রামের জামে মসজিদের মুয়াজ্জিন গোলাম মোস্তফা শনিবার মসজিদে আজান দিতে গিয়ে মাইক্রোফোন ধরে বিদ্যুৎস্পৃষ্টে আহত হন। পরদিন বাবা অসুস্থ থাকায় ছেলে ওমর ফারুক আজান দিতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই মারা যান।

নন্দীগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বলেন, রোববার মুয়াজ্জিনের ছেলে ওমর ফারুক মসজিদে ফজরের আজান দিতে গিয়ে মাইক্রোফোন ধরতেই বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক

দিল্লিতে আজান বন্ধের ষড়যন্ত্র; মুসলিমদের উদ্বেগ

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ