সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সাগরে নিম্নচাপ, সারাদেশে ভারী বর্ষণের শঙ্কা  মুসলিমদের যারা সন্ত্রাসী বলে তারাই প্রকৃতপক্ষে সন্ত্রাসী: মাওলানা আরশাদ মাদানী সৌদিতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ১৫ লাখ রিয়াল পুরস্কার সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে ডোনাল্ড ট্রাম্পের স্বাগত আস-সুন্নাহ ফাউন্ডেশনে নেওয়া হবে ৭ দাঈ ফজরের নামাজে সিজদারত অবস্থায় ইমামের মৃত্যু শোলাকিয়া ঈদগাহে ১৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্প, লাগানো হবে নিমগাছ সরকারের ১৮০ দিন পূর্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ কুরআনের আলোয় হৃদয় বদল, মা-বাবার পর ইসলামের ছায়ায় জার্মান কিশোরী মহানবীর (সা.) আদর্শ ছাড়া মানবতার মুক্তি আশা করা যায় না: মুনতাসির আলী

নাটোরে কৃষক কাদের হত্যায় ৫ জনের ফাঁসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নাটোরের সিংড়া উপজেলায় কৃষক আব্দুল কাদের হত্যা মামলায় পাঁচজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। সাথে সাথে আরো দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।

রোববার জেলার অতিরিক্ত দায়রা জজ মো.সাইফুর রহমান সিদ্দিকী এ রায় দেন। মামলার বিবরণে বলা হয়, ২০০৪ সালের ৩ ফেব্রুয়ারি সিংড়া উপজেলার কৃষক আব্দুল কাদেরকে অপহরণের পর হত্যা করা হয়।

এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে মামলা দায়ের করেন। দীর্ঘদিন পর আজ মামলাটির রায় ঘোষণা করা হলো।

ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন- সিংড়ার বিয়াস গ্রামের মোজাহার আলী ফকিরের ছেলে হাফিজুর রহমান ওরফে হাফিন, খলিলুর রহমানের ছেলে মো. বুলু, খবির উদ্দিনের ছেলে খলিলুর রহমান ওরফে খলিল, মৃত রহেদ আলীর ছেলে মজিবর রহমান ওরফে মজি এবং গুরুদাসপুরের যোগেন্দ্র নগর বিল হরিবাড়ির মৃত আবুল মোল্লার ছেলে মনির হোসেন। এদের মো. বুলু ও মনির হোসেন পলাতক রয়েছেন।

এ ছাড়া যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- গুরুদাসপুর উপজেলার হরদমা গ্রামের কয়েন উদ্দিনের ছেলে আব্দুল হাকিম ও নজরুল ইসলাম।

নাটোর জজ আদালতের পিপি সিরাজুল ইসলাম সিরাজ জানান, ২০০৪ সালের ৩ ফেব্রুয়ারি সকালে নাটোরের সিংড়া উপজেলার বিয়াস গ্রামে কৃষক আব্দুল কাদেরকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় স্থানীয় কয়েকজন। পরে তাকে পিঠমোরা করে বেঁধে পিটিয়ে, কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়।

এ ঘটনায় নিহতের স্ত্রী জয়নব বিবি বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৪-৫ জনকে অভিযুক্ত করে সিংড়া থানায় হত্যা মামলা করেন।

ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক

এটি/আওয়ার ইসলাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ