সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুসলিমদের যারা সন্ত্রাসী বলে তারাই প্রকৃতপক্ষে সন্ত্রাসী: মাওলানা আরশাদ মাদানী সৌদিতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ১৫ লাখ রিয়াল পুরস্কার সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে ডোনাল্ড ট্রাম্পের স্বাগত আস-সুন্নাহ ফাউন্ডেশনে নেওয়া হবে ৭ দাঈ ফজরের নামাজে সিজদারত অবস্থায় ইমামের মৃত্যু শোলাকিয়া ঈদগাহে ১৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্প, লাগানো হবে নিমগাছ সরকারের ১৮০ দিন পূর্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ কুরআনের আলোয় হৃদয় বদল, মা-বাবার পর ইসলামের ছায়ায় জার্মান কিশোরী মহানবীর (সা.) আদর্শ ছাড়া মানবতার মুক্তি আশা করা যায় না: মুনতাসির আলী দেশে শরিয়াহ আইন বাস্তবায়ন করতে চাই—ক্লিয়ার কাট কথা: শায়খে চরমোনাই

তীব্র গরমে চাঁপাইনবাবগঞ্জে ৫ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তীব্র গরম ও লোডশেডিংয়ের কারণে চাঁপাইনবাবগঞ্জের মানুষের জীবন অতিষ্ট হয়েছে। গত ২৪ ঘন্টায় প্রচণ্ড গরমে জেলার শিবগঞ্জ উপজেলায় ৫ জনের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন- শিবগঞ্জ পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের মর্দানা গ্রামের খুদু মণ্ডলের ছেলে মাছ ব্যবসায়ী শরিফুল ইসলাম (৩৯), ছত্রাজিতপুর ইউনিয়নের যুক্তরাধাকান্তপুরের জামাল উদ্দিন (৫১), পাঁকা ইউনিয়নের চরলক্ষিপুরের আফসার আলীর ছেলে আবদুল মালেক (৪১), মোবারকপুর ইউনিয়নের ত্রিমোহনী বাজারের শামসুল হক (৬৯) ও উজিরপুর ইউনিয়নের নামোটোলার লোকমানের ছেলে ইফসুফ আলী (৪০)।

জানা গেছে, গত শনিবার মোবারকপুর ইউনিয়নে অগ্রণী ব্যাংক শাখায় বয়স্ক ভাতার টাকা উত্তোলনের জন্য ওই ইউনিয়নের বয়স্করা ব্যাংকের নিচে সারিবদ্ধ হয়ে দাঁড়ায়। এক পর্যায়ে রোদের তাপ বৃদ্ধি ও অসহনীয় গরমের ফলে ত্রিমোহনীর বাজারের শামসুল হক পাশেই পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান।

অন্যদিকে উজিরপুর ইউনিয়নের নামোটোলা গ্রামের ইফসুফ আলী শনিবার বিকেলে তর্তিপুর গবাদি পশুর হাট থেকে কোরবানির গরু কিনে বাড়ি ফেরার কিছুক্ষণ পরেই প্রচন্ড গরমে মারা যান।

অপরদিকে পৌর এলাকার মর্দানা মহল্লার শরিফুল ইসলাম শনিবার সকালে মাছ বিক্রি করে বাড়ি ফেরার পথে প্রচন্ড গরমের কারণে মৃত্যুবরণ করেন বলে জানিয়েছে তার পরিবার।

বিদ্যুৎ গ্রাহকরা অভিযোগ করে বলেন, যখন প্রচন্ড গরম ঠিক সেই সময় বিদ্যুৎ বিভ্রাট ও বিদ্যুৎ বিভাগের ঘন ঘন লোড শেডিংয়ের মাত্রা বৃদ্ধি পেয়েছে। এতে করে স্কুলের ছোট ছোট শিশুসহ বয়স্করাও হাঁপিয়ে উঠছে।

ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ