সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুসলিমদের যারা সন্ত্রাসী বলে তারাই প্রকৃতপক্ষে সন্ত্রাসী: মাওলানা আরশাদ মাদানী সৌদিতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ১৫ লাখ রিয়াল পুরস্কার সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে ডোনাল্ড ট্রাম্পের স্বাগত আস-সুন্নাহ ফাউন্ডেশনে নেওয়া হবে ৭ দাঈ ফজরের নামাজে সিজদারত অবস্থায় ইমামের মৃত্যু শোলাকিয়া ঈদগাহে ১৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্প, লাগানো হবে নিমগাছ সরকারের ১৮০ দিন পূর্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ কুরআনের আলোয় হৃদয় বদল, মা-বাবার পর ইসলামের ছায়ায় জার্মান কিশোরী মহানবীর (সা.) আদর্শ ছাড়া মানবতার মুক্তি আশা করা যায় না: মুনতাসির আলী দেশে শরিয়াহ আইন বাস্তবায়ন করতে চাই—ক্লিয়ার কাট কথা: শায়খে চরমোনাই

ঝিনাইদহে কলেজ ছাত্র হত্যা মামলায় ৩ জনের ফাঁসির আদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঝিনাইদহে কলেজ ছাত্র ইমরান হোসেন হত্যা মামলায় ৩ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

রোববার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক গোলাম আযম এ রায় দেন।মামলার বিবরণে জানা যায়, ২০১১ সালের ২১ অক্টোবর শহরের লাউদিয়া গ্রামের কলেজ ছাত্র ইমরান বাড়ি থেকে মোটর সাইকেল নিয়ে বের হয়।

পরদিন সদর উপজেলার শিকারপুর গ্রামের একটি পুকুর পাড় থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।এ ঘটনায় ওইদিনই নিহতের পিতা নজরুল ইসলাম অজ্ঞাতদের আসামী করে ঝিনাইদহ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

তদন্ত শেষে ২০১২ সালের ২৩ জুন ৪ জনকে অভিযুক্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয় পুলিশ।দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ আদালত আসামী ইমরান হোসেন, নাসিম বিশ্বাস ও মনিরুল ইসলাম মুকুলকে ফাঁসির আদেশ দেন।

সেই সাথে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়। দন্ডিতদের মধ্যে মনিরুল ইসলাম মুকুল পলাতক রয়েছে। এ মামলায় অপর আসামী জাকির হোসেনকে খালাস দেওয়া হয়েছে।

ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক

এটি/আওয়ারইসলাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ