বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি মরুর বুকে সত্যবাদী কিশোর ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম’—রবার্তো কার্লোসকে কাবার ইমামের অভিনন্দন ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬৭১ গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৬ টানা বৃষ্টিতে দারুল উলুম দেওবন্দের ‘বাবুজ জাহির’ ভবন ভাঙার সিদ্ধান্ত

আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন ইমরান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ
আওয়ার ইসলাম

তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান সাবেক ক্রিকেটার ইমরান খান পাকিস্তানের ২২তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। আজ দেশটির স্থানীয় সময় রাত ৮ টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন বলে স্থানীয় সংবাদ মাধ্যম ডেইলি পাকিস্তান জানিয়েছে।

শপথ নেওয়ার পর এই প্রথম ইমরানের সমর্থক ও সাধারণ জনগণের উদ্দেশ্যে তিনি ভাষণ দিতে যাচ্ছেন। তার এ  ভাষণকে কেন্দ্র করে সকলের মনেই বেশ কৌতুহোল সৃষ্টি হয়েছে।

ভাষণে পাকিস্তানের নয়া এ প্রধানমন্ত্রী রাষ্ট্র পরিচালনার নীতিগত দিক, প্রথম ১০০ দিনের পরিকল্পনা, নতুন মন্ত্রী পরিষদ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করবেন বলে ডেইলি পাকিস্তানের খবরে বলা হয়।

ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক

গত ২৫ জুলাই অনুষ্ঠিত পাকিস্তানের সাধারণ নির্বাচনে ১১৬টি আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে পিটিআই। তবে সরকার গঠনের জন্য তা পর্যাপ্ত ছিল না। পরে দলটির সঙ্গে যোগ দেয় ৯ জন স্বতন্ত্র প্রার্থী। এতে পিটিআইর আসন সংখ্যা দাঁড়ায় ১২৫টিতে।

সরাসরি নির্বাচনে প্রাপ্ত আসন সংখ্যার অনুপাতে গত সপ্তাহে দলটি ৩৩টি সংরক্ষিত আসন বরাদ্দ পায়। এতে পিটিআই সব মিলিয়ে ১৫৮টি আসন পায়। নিয়ম অনুসারে সরকার গঠনের জন্য তাদের প্রয়োজন ছিল ১৩৭টি আসন।

শুক্রবার বিকেলে পাকিস্তানের জাতীয় পরিষদের অধিবেশনে ভোটাভুটিতে সাবেক এই ক্রিকেট তারকাকেই প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেন দেশটির নবনির্বাচিত সাংসদরা। জাতীয় পরিষদে ১৭৬ ভোট পেয়ে জয়ী হন ৬৫ বছর বয়সী ইমরান। তার প্রতিদ্বন্দ্বী পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের (পিএমএল-এন) প্রধান শাহবাজ শরিফ পান মাত্র ৯৬ ভোট।

সবশেষ শনিবার সকাল ১০টার দিকে পাকিস্তানের প্রেসিডেন্ট হাউসে এই শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজিত হয়।অনুষ্ঠানে পাকিস্তানের প্রেসিডেন্ট মামনুন হুসেইন দেশের ২২তম প্রধানমন্ত্রী হিসেবে সাবেক ক্রিকেটার ইমরান খানকে শপথ বাক্য পাঠ করান।

সূত্র: ডেইলি পাকিস্তান

আরও পড়ুন-

 প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে এই প্রথম বোরকা পরা ফার্স্টলেডি
২০ সদস্যের মন্ত্রীসভা ঘোষণা ইমরান খানের
ইমরান খানের প্রথম ১০০ দিনের পরিকল্পনা

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ