রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৫ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

খাগড়াছড়িতে দুই গ্রুপের গুলাগুলি; নিহত ৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খাগড়াছড়ির স্বনির্ভর এলাকায় আধিপত্য বিস্তারে গুলিগুলির ঘটনা ঘটেছে। এতে ৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেকে।

শনিবার সকাল ৯টার দিকে সদর উপজেলায় এ ঘটনা ঘটে। নিহতরা সবাই ইউপিডিএফ-এর প্রসিত বিকাশ খীসা গ্রুপের সদস্য বলে জানা গেছে।

নিহত ছয়জনের মধ্যে চারজন হলেন- পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) খাগড়াছড়ি জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি তপন কান্তি চাকমা, পিসিপির যুগ্ম সম্পাদক এলটন চাকমা (২৮), জীতায়ন চাকমা (মহালছড়ি স্বাস্থ্য সহকারী) ও বরুন চাকমা।

বাকি দুইজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।

এলাকার ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট- ইউপিডিএফ (প্রসিত গ্রুপ) এবং ইউপিডিএফ (গণতান্ত্রিক) এই দুই গ্রুপের মধ্যে এলাকায় আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরেই আজকের হত্যাকাণ্ড।

শনিবার উপজেলার স্বনির্ভর এলাকায় স্থানীয়দের নিয়ে সাধারণ জনসভার আয়োজন করে ইউপিডিএফ প্রসিত গ্রুপ। সকালে সভা শুরুর পর ইউপিডিএফ-গণতান্ত্রিক গ্রুপের লোকজন অতর্কিত হামলা চালালে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

ওসি সাহাদাৎ হোসেন টিটিু জানান, নিহতদের মরদেহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এলাকার অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 ব্যবসা নিয়ে দুঃশ্চিন্তা আর নয়  ক্লিক

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ