সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আস-সুন্নাহ ফাউন্ডেশনে নেওয়া হবে ৭ দাঈ ফজরের নামাজে সিজদারত অবস্থায় ইমামের মৃত্যু শোলাকিয়া ঈদগাহে ১৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্প, লাগানো হবে নিমগাছ সরকারের ১৮০ দিন পূর্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ কুরআনের আলোয় হৃদয় বদল, মা-বাবার পর ইসলামের ছায়ায় জার্মান কিশোরী মহানবীর (সা.) আদর্শ ছাড়া মানবতার মুক্তি আশা করা যায় না: মুনতাসির আলী দেশে শরিয়াহ আইন বাস্তবায়ন করতে চাই—ক্লিয়ার কাট কথা: শায়খে চরমোনাই ঢাকাসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করার খবরে শীর্ষ আলেমদের উদ্বেগ বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী

মেহেরপুরে পুলিশের অভিযানে আটক ১৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশেষ ও মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকসহ বিভিন্ন মামলায় ১৮ জনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে ১১ জন আদালতের পরোয়ানাভুক্ত আসামি রয়েছে। এসময় মদ, গাঁজা, ফেনসিডিল ও ইয়াবা জব্দ করা হয়েছে।

এসব ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে ৬টি মামলা করা হয়েছে পুলিশের পক্ষ থেকে।

বুধবার (১৫ আগস্ট) দিবাগত রাত থেকে বৃহস্পতিবার (১৬ আগস্ট) ভোর পর্যন্ত জেলার সদর, গাংনী ও মুজিবনগরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একাধিক টিম অভিযান চালিয়ে এসব আসামিদের আটক করে।

পুলিশ সুপারের কন্ট্রোল রুম এতথ্য নিশ্চিত করেছে। এদের মধ্যে জিআর মামলায় ৫ জন, সিআর মামলায় ৫ জন, নিয়মিত মামলায় ১ জন আসামি রয়েছে।

সদর থানা পুলিশ ২ বোতল ফেনসিডিল, ৩০ গ্রাম গাঁজা, ১ লিটার চোলাই মদ, গাংনী থানা পুলিশ ৫ পিস ইয়াবা, ৪০ গ্রাম গাঁজা ও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উদ্ধার করেছে ৫ বোতল ফেনসিডিল।

আসামিদের সকাল ১০টার দিকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেলহাজতে পাঠানো হবে বলে জানিয়েছেন কন্ট্রোল রুম সুত্র।

ব্যবসার হিসাব এখন হাতের মুঠোয় (কল- 01771 403 470) ক্লিক করুন

আরও পড়ুন: কুরবানির পশুর চামড়া কী করবেন?

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ