সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আস-সুন্নাহ ফাউন্ডেশনে নেওয়া হবে ৭ দাঈ ফজরের নামাজে সিজদারত অবস্থায় ইমামের মৃত্যু শোলাকিয়া ঈদগাহে ১৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্প, লাগানো হবে নিমগাছ সরকারের ১৮০ দিন পূর্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ কুরআনের আলোয় হৃদয় বদল, মা-বাবার পর ইসলামের ছায়ায় জার্মান কিশোরী মহানবীর (সা.) আদর্শ ছাড়া মানবতার মুক্তি আশা করা যায় না: মুনতাসির আলী দেশে শরিয়াহ আইন বাস্তবায়ন করতে চাই—ক্লিয়ার কাট কথা: শায়খে চরমোনাই ঢাকাসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করার খবরে শীর্ষ আলেমদের উদ্বেগ বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী

ফতুল্লায় চার রিকশাকে চাপা দিয়ে পালালো প্রাইভেটকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নারায়ণগঞ্জের ফতুল্লার জামতলায় একটি বেপরোয়া প্রাইভেকটারের ধাক্কায় ৪টি রিকশা দুমড়ে মুচড়ে অন্তত ৮জন আহত হয়েছেন। এসময় উত্তেজিত জনতা বেপরোয়া গাড়িটিকে ধাওয়া করলে গাড়ি রেখে পালিয়ে যায় চালক। পরে গাড়িটি ভাঙচুর করে জনতা।

বুধবার রাত পৌনে ১০টায় ফতুল্লার জামতলা হিরা কমিউনিটি সেন্টারের সামনে ঢাকা-পাগলা-নারায়ণগঞ্জ সড়কে এ ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহতদের মধ্যে ৬জনকে শহরের খানপুর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আহতরা হলেন- লালু মিয়া(২৮), রুহুল আমিন (৩০), এসএম সামিউল ইসলাম (২২), রাসেল (২৮), রাসেলের স্ত্রী বৃষ্টি (২৫), রাসেলের ভাতিজি চাঁদনী (১০)।

ফতুল্লা মডেল থানার উপ পরিদর্শক (এসআই) দিদারুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গাড়িটির কোনো নাম্বার প্লেট ছিল না।

তিনি জানান, গাড়িটি হয়তো কোন ওয়ার্কশপ থেকে নেয়া হয়েছে অথবা নতুন কেনা। ভেতরে কোন কাগজপত্রও পাইনি। গাড়িটির মালিকের খোঁজ নেয়ার চেষ্টা চলছে। একই সঙ্গে চালককে আটকের চেষ্টা চলছে।

ব্যবসার হিসাব এখন হাতের মুঠোয় (কল- 01771 403 470) ক্লিক করুন

আরও পড়ুন: কুরবানির পশুর চামড়া কী করবেন?

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ