রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৫ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন আল্লামা আব্দুল হালিম বোখারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কওমি শিক্ষা ব্যবস্থার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিসকে মাস্টার্সের সমমান দিয়ে মন্ত্রিসভায় আইনের খসড়া অনুমোদন দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন জামেয়া ইসলামিয়া পটিয়ার মুহতামিম, ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের সেক্রেটারি জেনারেল আল্লামা মুফতি আব্দুল হালিম বোখারী।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আল্লামা বোখারী বলেন, কওমি সনদের স্বীকৃতি দেশের কওমি ধারার দীর্ঘদিনের দাবি। এটি তাদের নাগরিক অধিকারও বটে। কওমি ধারায় অধ্যয়নরত শিক্ষার্থীদের সাংবিধানিক এই অধিকার আদায়ের জন্য দীর্ঘদিন দাবি জানিয়ে আসছিলো আন্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশসহ কওমি মাদরাসা ভিত্তিক শিক্ষাবোর্ডগুলো।

তিনি আরো বলেন, কওমী শিক্ষা সিলেবাসের স্বীকৃতি আইন মন্ত্রীসভায় অনুমোদন হওয়ার মাধ্যমে সনদের স্বীকৃতিতে আরো অগ্রগতি পেয়েছে। সরকারকে আন্তরিকতার সাথে দ্রুততম সময়ে সংসদে আইন বাস্তবায়ন করার আহবান জানান তিনি।

উল্লেখ্য, গত ১৩ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে কওমি মাদরাসা খসড়া আইন অনুমোদন দেয়া হয়।

ব্যবসার জটিলতা দিয়ে দিন বিসফটিকে (কল- 01771 403 470) ক্লিক করুন

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ