শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার 

দারুর রাশাদে তিনটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিরপুরের মাদরাসা দারুর রাশাদে তিনটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে রাবেতা আদবে ইসলামী ঢাকা ব্যুরোর উদ্যোগে এই প্রকাশনা অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানের যৌথ ব্যবস্থাপনায় ছিল আর রাশাদ সাহিত্য সংস্কৃতি কাফেলা ও আলী মিয়া সাহিত্য সংস্কৃতি পরিষদ।

অনুষ্ঠানে সাইয়েদ আবুল হাসান আলী নদভী রহ. রচিত ‘আলেম ও তালেবে ইলম: মর্যাদা-দায়িত্ব-কর্মপন্থা’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

এতে মাওলানা আবু তাহের মিসবাহ, মাওলানা লিয়াকত আলী ও আব্দুল মুমিনের অনুবাদ রয়েছে।

মাওলানা ঈসা মানসুরি রচিত ‘ভারতে একটি দাওয়াতি সফর’ বইটি অনুবাদ করেছেন এনামুল করিম ইমাম। আর সাইয়েদ আবুল হাসান আলী নদভী রহ.-এর ‘আমার শিক্ষা ও অধ্যয়ন’ বইটি অনুবাদ করেছেন মুহাম্মদ ইবরাহীম জামিল।

দারুর রাশাদের প্রিন্সিপাল মাওলানা মুহাম্মাদ সালমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধনী আলোচনা পেশ করেন দৈনিক নয়া দিগন্তের সিনিয়র সহসম্পাদক মাওলানা লিয়াকত আলী।

আলোচনা করেন বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের সভাপতি জহির উদ্দিন বাবর, সাধারণ সম্পাদক মুনীরুল ইসলাম, গওহরডাঙ্গা মাদরাসার শিক্ষক মুফতী মুহাম্মদ তাসনীম, মারকাযুশ শায়েখ সালমান এর প্রতিষ্ঠাতা মাওলানা আজিজুল হক, আফতাবুদ্দিন মাদরাসার শিক্ষক মাওলানা শেখ মুহিউদ্দিন, জামিয়াতুর রাশাদের শিক্ষক মাওলানা আব্দুর রাকিব, মুসলিম বাজার মাদরাসা শিক্ষক মাওলানা সাদ আব্দুল্লাহ মামুন, মিরপুর জামেউল উলুম মাদরাসার শিক্ষক জুনাইদ বিন সিরাজ, কলমসৈনিক পত্রিকার সম্পাদক মিযানুর রহমান জামীল, সাহিত্য সাময়িকী প্রয়াসের সম্পাদক হাসান আল মাহমুদ প্রমুখ।

ব্যবসা নিয়ে দুশ্চিন্তা আর নয়-  ক্লিক 

অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন যাত্রাবাড়ী মাদরাসার শিক্ষক মুফতী আবুল কালাম আনসারী, জামেউল উলুম মাদরাসার শিক্ষক মাওলানা রায়হানুজ্জামান, মাদরাসা দারুর রাশাদের শিক্ষক কামালুদ্দীন ফারুকী, মুফতী শামিম আহমাদ, মাওলানা এনায়েতুল্লাহ আনোয়ারী ও মাওলানা আলী মুর্তাজা সিরাজী।

অনুষ্ঠান শেষে অতিথিরা মাসিক আর রাশাদ কার্যালয় ও মাদরাসার কুতুবখানা ঘুরে দেখেন।

পরে তারা মাওলানা মিযানুর রহমান জামীল প্রতিষ্ঠিত দীনিয়াত মডেল মাদরাসা পরিদর্শন করেন।

পড়ুন: ভারত থেকে পাকিস্তান যাওয়ার পথে কয়েক টুকরো স্মৃতি

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ