রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৫ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

জনতা ব্যাংকের নিয়োগ পরীক্ষা আবার নেওয়ার নির্দেশ হাইকোর্টের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জনতা ব্যাংকের নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগে ২০১৭ সালের এপ্রিলে হওয়া লিখিত পরীক্ষা বাতিল করে নতুন করে পরীক্ষা নিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

বৃহস্পতিবার এ রায় দেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি ইকবাল কবিরের হাই কোর্ট বেঞ্চ।

রিটকারী ১৫ চাকরিপ্রত্যাশীর পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া। সঙ্গে ছিলেন সুপ্রকাশ দত্ত ও রিপন বড়ুয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মমতাজ উদ্দিন ফকির।

জানা যায়, গত বছর ২১ এপ্রিল জনতা ব্যাংকের নির্বাহী কর্মকর্তা পদের লিখিত পরীক্ষা হয়। এর এক মাস পর প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে হাই কোর্টে এই রিট করেন ১৫ পরীক্ষার্থী।

আদালত প্রাথমিক শুনানি নিয়ে সে সময় রুল জারি করে। দীর্ঘ শুনানি শেষে সেই রুল যথাযথ ঘোষণা করে আজ রায় দিল আদালত। রায়ে ওই পরীক্ষা বাতিল করে নতুনভাবে পরীক্ষা নিতে নির্দেশ দেওয়া হয়।

জনতা ব্যাংকের নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগের জন্য ২০১৭ সালের ২৪ মার্চ প্রাথমিক বাছাই পরীক্ষা হয়। ৮৩৪টি পদের বিপরীতে তাতে উত্তীর্ণ হয় ১০ হাজার ১৫০ জন।

এরপর ২১ এপ্রিল ৯ হাজার ৪০০ জন লিখিত পরীক্ষায় অংশ নেয়। ওই পরীক্ষার দিনই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে।

ব্যবসার জটিলতা দিয়ে দিন বিসফটিকে (কল- 01771 403 470) ক্লিক করুন

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ