বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১২ ফাল্গুন ১৪৩২ ।। ৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
পিলখানা ট্রাজেডির পূর্ণাঙ্গ ও ন্যায়বিচার নিশ্চিতের দাবি জমিয়তের হাতিয়ায় হামলার শিকার সংসদ সদস্য হান্নান মাসউদ   ‘যুক্তরাষ্ট্র পর্যন্ত পৌঁছাতে পারে ইরানের ক্ষেপণাস্ত্র’ বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হতে যাচ্ছেন মোস্তাকুর রহমান  ‘শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি দেখে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে’ পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের কবর জিয়ারত করলেন জামায়াত আমির জানা গেল এবারের ফিতরার হার  ‘পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে’  ‘কিন্ডারগার্টেনকেও প্রাথমিক বৃত্তি পরীক্ষায় নেওয়া হবে’ রোজায় সারাদিন এনার্জি পেতে যেসব খাবার খেতে বললেন ডা. তাসনিম জারা

ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী আর নেই। বৃহস্পতিবার (১৬ আগস্ট) বিকালে দিল্লির এআইএমস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, ‘গভীর শোকের সঙ্গে জানাচ্ছি যে সাবেক প্রধানমন্ত্রী শ্রী অটল বিহারী বাজপেয়ী আজ (১৬ আগস্ট) বিকাল ৫টা ৫ মিনিটে মারা যান। দুর্ভাগ্যজনকভাবে বিগত ৩৬ ঘণ্টায় তার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হয়। এই অবস্থায় তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। আমাদের সর্বাত্মক চেষ্টা সত্ত্বেও তার মৃত্যু ঘটে।’

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন অটল বিহারী বাজপেয়ী। ৯ সপ্তাহ ধরে এইমস-এ চিকিৎসাধীন ছিলেন তিনি।

মঙ্গলবার থেকে তার শারীরিক পরিস্থিতির আরও অবনতি হয়। ফুসফুস ও অন্ত্রে সংক্রমণ ছড়িয়ে পড়ে। ডায়াবেটিসে আক্রান্ত বাজপেয়ীর একটি কিডনি দীর্ঘদিন ধরেই বিকল। শুধুমাত্র একটি কিডনি কাজ করছিল। এই পরিস্থিতিতে চিকিৎসা পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এক পর্যায়ে তাকে লাইফসাপোর্টে নেয়া হয়

সূত্র : হিন্দুস্তান টাইমস

ব্যবসার চিন্তা, হিসাবের জটিলতা? ক্লিক করুন

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ