সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আস-সুন্নাহ ফাউন্ডেশনে নেওয়া হবে ৭ দাঈ ফজরের নামাজে সিজদারত অবস্থায় ইমামের মৃত্যু শোলাকিয়া ঈদগাহে ১৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্প, লাগানো হবে নিমগাছ সরকারের ১৮০ দিন পূর্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ কুরআনের আলোয় হৃদয় বদল, মা-বাবার পর ইসলামের ছায়ায় জার্মান কিশোরী মহানবীর (সা.) আদর্শ ছাড়া মানবতার মুক্তি আশা করা যায় না: মুনতাসির আলী দেশে শরিয়াহ আইন বাস্তবায়ন করতে চাই—ক্লিয়ার কাট কথা: শায়খে চরমোনাই ঢাকাসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করার খবরে শীর্ষ আলেমদের উদ্বেগ বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী

শিবপুরে বিয়ের মাইক্রোতে বাসের ধাক্কা; নিহত বেড়ে ৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাস ও বরযাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে সাতে পৌঁছেছে। নরসিংদীর শিবপুরে আজ দুপুরে ঘটেছে এ ঘটনা।

এতে আহত হয়েছেন আরও ১৭ জন। মঙ্গলবার সকাল ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের সোনাইমুড়িরটেক এলাকায় এ দুঘটনা ঘটে।

নিহরা হলেন, সজল (২০), সিগ্ধা (৮), প্রান্তিকা (৬), বৃষ্টি (৭)। নিহতদের সবার বাড়ি চাঁদপুর জেলার মতলবে।

জানা গেছে, সকালে রায়পুরা থেকে বর-কনেকে নিয়ে বরযাত্রীবাহী একটি মাইক্রোবাস চাঁদপুর যাচ্ছিল। শিবপুরের সোনাইমুড়িরটেক এলাকায় পৌঁছলে ঢাকা থেকে সিলেটগামী একটি যাত্রী বাসের সামনের চাকা বাস্ট হয়ে যায়। এসময় মিতালি পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বরযাত্রীবাহী মাইক্রোবাসের ওপড়ে উঠিয়ে দেয়।

এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের তিন যাত্রী মারা যান। বর-কনেসহ আহত হন আরও ১৭ যাত্রী। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠালে সেখানে আরও একজনের মৃত্যু হয়।

আহতদের অবস্থার অবনতি হলে বর-কনে ও নারী ও শিশুসহ ১৭ জনকেই ঢাকায় পাঠানো হয়।

মাইক্রোতে থাকা লক্ষণ বর্মণ জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর নরসিংদী জেলা হাসপাতালে একজন ও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তিনজনের মৃত্যু হয়েছে।

ইটাখোল হাইওয়ে ফাঁড়ির সর্জেন্ট হাফিজ মিয়া বলেন, বাসটিকে আটক করা গেলেও চালক পালিয়ে গেছে।

যে কারণে লাদেন পুত্রের বিয়ে নিয়ে পাশ্চাত্য এত আতঙ্কে

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ