সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আস-সুন্নাহ ফাউন্ডেশনে নেওয়া হবে ৭ দাঈ ফজরের নামাজে সিজদারত অবস্থায় ইমামের মৃত্যু শোলাকিয়া ঈদগাহে ১৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্প, লাগানো হবে নিমগাছ সরকারের ১৮০ দিন পূর্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ কুরআনের আলোয় হৃদয় বদল, মা-বাবার পর ইসলামের ছায়ায় জার্মান কিশোরী মহানবীর (সা.) আদর্শ ছাড়া মানবতার মুক্তি আশা করা যায় না: মুনতাসির আলী দেশে শরিয়াহ আইন বাস্তবায়ন করতে চাই—ক্লিয়ার কাট কথা: শায়খে চরমোনাই ঢাকাসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করার খবরে শীর্ষ আলেমদের উদ্বেগ বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী

ছাত্রদল নেতা রাজু হত্যায় ৩৮ নেতাকর্মীর নামে মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : সিলেটে মেয়র আরিফুল হকের বিজয় মিছিল শেষে হামলায় নিহত ছাত্রদল নেতা ফয়জুল হক রাজু হত্যার ঘটনায় ৩৮ ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।

সোমবার রাত ১০ টায় নিহতের চাচা দবিরুল ইসলাম বাদী হয়ে কতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন।

কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন জানান, মামলায় ২৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১০-১৫ জনকে আসামি করা হয়েছে।

তবে অন্য আসামি গ্রেপ্তারের স্বার্থে সবার নাম বলতে রাজি হননি ওসি।

শনিবার রাত সাড়ে ৯ টায় নগরীর কুমার পাড়ায় নবনির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরীর বিজয় মিছিল শেষে ছাত্রদলের কমিটি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন রাজুসহ ৩ ছাত্রদল কর্মী।

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১ টায় মারা যান সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক রাজু। আহত জাকির হোসেন উজ্জল ও সালাহ লিটনকে হাসাপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

এদিকে রবিবার দুপুরে রাজুর মরদেহের সুরতহাল ও ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। রাতে তার গ্রামের বাড়ি মৌলভীবাজারের রাজনগর উপজেলার শাহপুর গ্রামে জানাজা শেষে দাফন করা হয়।

ব্যবসার হিসাব নিয়ে জটিলতা আর নয় (কল- 01771 403 470) ক্লিক করুন

আরও পড়ুন

‘মাদরাসা শিক্ষার্থীদের আস্থা ও ভালোবাসার শক্ত ঘাটি হবে কওমি শিক্ষাঙ্গন’
মন্ত্রিসভায় পাস হলো কওমি আইন, দাওরায়ে হাদিসকে মাস্টার্সের সমমান
সরকারকে অভিনন্দন তবে শঙ্কাও আছে: উবায়দুর রহমান খান নদভী
দেশে দেশে তারুণ্যের জাগরণ, পিছিয়ে পড়ছে কি কওমি তরুণরা?

-আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ