সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আস-সুন্নাহ ফাউন্ডেশনে নেওয়া হবে ৭ দাঈ ফজরের নামাজে সিজদারত অবস্থায় ইমামের মৃত্যু শোলাকিয়া ঈদগাহে ১৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্প, লাগানো হবে নিমগাছ সরকারের ১৮০ দিন পূর্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ কুরআনের আলোয় হৃদয় বদল, মা-বাবার পর ইসলামের ছায়ায় জার্মান কিশোরী মহানবীর (সা.) আদর্শ ছাড়া মানবতার মুক্তি আশা করা যায় না: মুনতাসির আলী দেশে শরিয়াহ আইন বাস্তবায়ন করতে চাই—ক্লিয়ার কাট কথা: শায়খে চরমোনাই ঢাকাসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করার খবরে শীর্ষ আলেমদের উদ্বেগ বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী

রংপুরে বাসচাপায় স্কুলছাত্র নিহত, সড়ক অবরোধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রংপুর মহানগরীর দর্শনায় যাত্রবাহী বাসচাপায় জিয়ন নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। নিহত জিয়ন বদরগঞ্জের লোহানীপাড়া ইউনিয়নের মন্ডলের হাট গ্রামের জাহিদুল ইসলামের ছেলে এবং নগরীর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে ওই এলাকার ঢাকা-রংপুর মহাসড়কের শুটকি আড়তের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন স্থানীয়রা। এ সময় জিয়নের লাশ নিতে আসা অ্যাম্বুলেন্সও ভাঙচুর করেন তারা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, জিয়ন দর্শনার ঘাঘটপাড়া এলাকার একটি ছাত্রাবাসে থেকে পড়াশোনা করতো। সকালে প্রাইভেট পড়া শেষে মেসে ফেরার সময় গাইবান্ধা থেকে ছেড়ে আসা রংপুরগামী একটি বাস ওই এলাকায় তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় জিয়ন।

এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। ফলে যানচলাচল বন্ধ হয়ে যায়। এ সময় জিয়নের লাশ নিয়ে যাওয়ার জন্য একটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে গেলে সেটি ভাঙচুর করে বিক্ষুব্ধ লোকজন।

অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-এ) সাইফুর রহমান জানান, সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ।

আরও পড়ুন:এবা র গুলিস্তানে যুবকের মাথায় উঠে গেল খাজাবাবা

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ