সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আস-সুন্নাহ ফাউন্ডেশনে নেওয়া হবে ৭ দাঈ ফজরের নামাজে সিজদারত অবস্থায় ইমামের মৃত্যু শোলাকিয়া ঈদগাহে ১৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্প, লাগানো হবে নিমগাছ সরকারের ১৮০ দিন পূর্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ কুরআনের আলোয় হৃদয় বদল, মা-বাবার পর ইসলামের ছায়ায় জার্মান কিশোরী মহানবীর (সা.) আদর্শ ছাড়া মানবতার মুক্তি আশা করা যায় না: মুনতাসির আলী দেশে শরিয়াহ আইন বাস্তবায়ন করতে চাই—ক্লিয়ার কাট কথা: শায়খে চরমোনাই ঢাকাসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করার খবরে শীর্ষ আলেমদের উদ্বেগ বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী

গাইবান্ধায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ: নিহত ১, আহত ২০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অাওয়ার ইসলাম: রংপুর-ঢাকা মহাসড়কের গাইবান্ধার গোবিন্দগঞ্জে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছে। সংঘর্ষের সময় চালক নিয়ন্ত্রন হারালে বাস ও ট্রাক উল্টে খাদের পানিতে পড়ে। এ সময় ট্রাকের চাপায় সাবানা বেগম (৪০) নামে এক নারী নিহত হন। দুই চালকসহ কমপক্ষে ২০ জন গুরুতর আহত হয়েছেন।

শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে গোবিন্দগঞ্জের চক সিংহডাঙ্গা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাবানা বেগম চকসিংহডাঙ্গা গ্রামের আবদুস সালামের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গাইবান্ধা থেকে ছেড়ে আসা যাত্রীবাহি একটি বাস বগুড়া যাচ্ছিলো। বাসটি মহাসড়কের চক সিংহডাঙ্গা এলাকায় পৌঁছালে রংপুরগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা সাবানা বেগম ট্রাকের চাপায় ঘটনাস্থলে মারা যান।

এসময় বাস ও ট্রাকটি সড়কের পাশে খাদের পানিতে পড়ে যায় । এতে দুই চালকসহ বাসে থাকা অন্তত ২৫ জন যাত্রী আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতারুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, আহতদের মধ্যে দুই চালকের অবস্থা আশঙ্কাজনক। খাদে পড়া বাস-ট্রাক উদ্ধারে কাজ চলছে।

সাহিত্যে নোবেল জয়ী ভিএস নাইপল আর নেই

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ