সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আস-সুন্নাহ ফাউন্ডেশনে নেওয়া হবে ৭ দাঈ ফজরের নামাজে সিজদারত অবস্থায় ইমামের মৃত্যু শোলাকিয়া ঈদগাহে ১৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্প, লাগানো হবে নিমগাছ সরকারের ১৮০ দিন পূর্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ কুরআনের আলোয় হৃদয় বদল, মা-বাবার পর ইসলামের ছায়ায় জার্মান কিশোরী মহানবীর (সা.) আদর্শ ছাড়া মানবতার মুক্তি আশা করা যায় না: মুনতাসির আলী দেশে শরিয়াহ আইন বাস্তবায়ন করতে চাই—ক্লিয়ার কাট কথা: শায়খে চরমোনাই ঢাকাসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করার খবরে শীর্ষ আলেমদের উদ্বেগ বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী

ময়মনসিংহে মাইক্রোবাসচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ময়মনসিংহের গৌরীপুরে মাইক্রোবাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন- ময়মনসিংহ সদর উপজেলার সাহেব কাচারী গ্রামের সাদেকুল ইসলাম (২০) ও আরাফাত রহমান (১৮) ।

শনিবার (১১ আগস্ট) সন্ধ্যায় উপজেলার চর শ্রীরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, চরশ্রীরামপুর গ্রামের দুই চাচাভাতিজা আজ শনিবার সন্ধ্যায় গৌরীপুরের কলতাপাড়ায় যাওয়ার জন্য বাড়ি থেকে রওনা দেন। পথিমধ্যে চরশ্রীরামপুর এলাকায় একটি মাইক্রোবাস মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই একজন মারা যান।

গুরুতর আহত অপরজনকে উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ মাইক্রোবাসটি আটক করতে পারেনি।

আরও পড়ুন: স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িতে ধাক্কা: চালক-হেলপার রিমান্ডে

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ