সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আস-সুন্নাহ ফাউন্ডেশনে নেওয়া হবে ৭ দাঈ ফজরের নামাজে সিজদারত অবস্থায় ইমামের মৃত্যু শোলাকিয়া ঈদগাহে ১৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্প, লাগানো হবে নিমগাছ সরকারের ১৮০ দিন পূর্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ কুরআনের আলোয় হৃদয় বদল, মা-বাবার পর ইসলামের ছায়ায় জার্মান কিশোরী মহানবীর (সা.) আদর্শ ছাড়া মানবতার মুক্তি আশা করা যায় না: মুনতাসির আলী দেশে শরিয়াহ আইন বাস্তবায়ন করতে চাই—ক্লিয়ার কাট কথা: শায়খে চরমোনাই ঢাকাসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করার খবরে শীর্ষ আলেমদের উদ্বেগ বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী

জামালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পিতা-পুত্রের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জামালপুরের ইসলামপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পিতা-পুত্রের মৃত্যু হয়েছে। একই ঘটনায় পুত্রবধূ গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

বুধবার (০৮ আগস্ট) রাতে ইসলামপুর উপজেলার চরগোয়ালিনী ইউনিয়নের ডিগ্রিরচর ফারাজিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ডিগ্রিরচর ফারাজিপাড়া গ্রামের সনতেশ আলী (৫৫) ও তার ছেলে নিজাম উদ্দিন (৩০)। পুত্রবধূ সালমা আক্তারকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চরগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শহিদুল্লাহ জানান, রাত সাড়ে ৮টার দিকে ডিগ্রিরচর ফারাজিপাড়া গ্রামের কৃষক সনতেশ আলীর ঘরের বৈদ্যুতিক লাইনের তারে ত্রুটি দেখা দিলে টিনের চাল বিদ্যুতায়িত হয়।

এ সময় সনতেশ আলীর ছেলে নিজাম উদ্দিন বিদ্যুতের লাইনের তার সারাতে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এ অবস্থা দেখে তার বাবা সনতেশ আলী ও নিজাম উদ্দিনের স্ত্রী সালমা আক্তার তাকে উদ্ধার করতে গিয়ে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। কিছুক্ষণের মধ্যে সনতেশ আলী ও নিজাম উদ্দিন ঘটনাস্থলেই মারা যান।

এ ঘটনায় গুরুতর অসুস্থ সালমা আক্তারকে আশঙ্কাজনক অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কুরবানীর পশু কেমন হওয়া চাই : মুফতি মিযানুর রহমান সাঈদ

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ