সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আস-সুন্নাহ ফাউন্ডেশনে নেওয়া হবে ৭ দাঈ ফজরের নামাজে সিজদারত অবস্থায় ইমামের মৃত্যু শোলাকিয়া ঈদগাহে ১৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্প, লাগানো হবে নিমগাছ সরকারের ১৮০ দিন পূর্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ কুরআনের আলোয় হৃদয় বদল, মা-বাবার পর ইসলামের ছায়ায় জার্মান কিশোরী মহানবীর (সা.) আদর্শ ছাড়া মানবতার মুক্তি আশা করা যায় না: মুনতাসির আলী দেশে শরিয়াহ আইন বাস্তবায়ন করতে চাই—ক্লিয়ার কাট কথা: শায়খে চরমোনাই ঢাকাসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করার খবরে শীর্ষ আলেমদের উদ্বেগ বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী

চাঁদপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাত পরিচয় (৩০) এক যুবক নিহত হয়েছেন। চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় বুধবার (৮ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলার সীমান্তবর্তী এলাকা চিকুনিয়া ব্রিজসংলগ্ন এলাকায় এ ‘বন্দুকযুদ্ধ’ হয়। নিহত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি।

পুলিশের দাবি, নিহত যুবক মাদক ব্যবসায়ী ছিলেন। এ সময় আহত হয়েছেন পুলিশের তিন সদস্য। ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে।

শাহরাস্তি থানার ওসি মো. মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ীয়ের সাতেহ রাত দেড়টার দিকে পুলিশের ‘বন্দুকযুদ্ধ’ হয়। এ সময় অন্যরা পালিয়ে গেলেও ওই ব্যক্তি গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

তাকে উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মরদেহ শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

ঘটনাস্থল থেকে একটি পাইপগান, ৬ রাউন্ড কার্তুজ ও ৮৩ পিস ইয়াবা ট্যাবলেটও উদ্ধার করা হয়েছে।

আসামের নাগরিকপঞ্জি; আরেকটি গণহত্যা দেখবে কি বিশ্ব?

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ