শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি

এ গরমে লেবুর শরবতের নানা উপকারিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসমঈল আযহার: লেবুর উপকারিতা অনেক অনেক। আমরা সবাই লেবু চিনি। লেবুর রয়েছে নানা নাম ও জাত। এর মধ্যে কাগুজি, এলাচি, গোড়া ইত্যাদি উল্লেখযোগ্য। লেবুর শরবত উন্নতমানের পানীয়।

লেবু দিয়েই দিন শুরু করা যায়। ঘুম থেকে উঠে এক গ্লাস লেবু মেশানো পানি খেলে পেট পরিস্কার হয়। সারাদিন সতেজ অনুভূত হবে। ইফতারির সময় লেবুর শরবত খেলে শরীরের জন্য তা খুবই উপযোগী। চা, কফি, কোক জাতীয় পানীয়র চেয়ে লেবুর শরবত শরীরের জন্য অনেক বেশি উপকারী।

ভাতের সাথে লেবু খেলে তা অতি তাড়াতাড়ি খাদ্য হজম করতে সাহায্য করে। এতে আছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন-বি ও ভিটামিন-সি। যা শরীরের অনেক ধরনের ঘাটতি পূরণ করে। লেবুর রস খেলে বমি বমি ভাব দূর হয়।

লেবু টক, মিষ্টি নানা স্বাদের হয়ে থাকে। যাদের শরীরের ফ্যাট বা চর্বি বেশি কিংবা শরীরের ওজন বেশি হয়ে গেছে তাদের একটু বেশি পরিমাণে লেবু খাওয়া দরকার বলে মনে করেন চিকিৎসকরা।

লেবুর আচার বা জারক খেলে রুচি বৃদ্ধি পায়। লেবু রক্ত পরিশুদ্ধ করতে ব্যাপক ভূমিকা পালন করে। লিভারের নানা সমস্যাও দূর করে। লেবুর পানি দিয়ে নিয়মিত কুলকুচি করলে দাঁতের সমস্যা দূর হয়, দূর হয় মুখের দুর্গন্ধও। দুধের সাথে লেবু মিশিয়ে মুখে লাগালে ত্বক পরিষ্কার, টানটান এবং মসৃণ হয়।

ত্বক পরিষ্কার রাখতেও লেবু ভাল ভূমিকা পালন াকরে। কয়েক ফোঁটা লেবুর রস পায়ের তলায় লাগিয়ে সেখানে বাতাস করলে পা ঠান্ডা হয়। তাতে গরমের দিনে সতেজ ভাগ অনুভূত হয়। সামান্য পরিমাণে লেবুর খোসা খেলেও শরীরের অনেক ধরনের উপকার হয়। এসব ছাড়াও লেবুর আরো অনেক গুণ আছে।

তীব্র গরমে ১২ সিরীয় শিশুর মৃত্যু


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ