সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আস-সুন্নাহ ফাউন্ডেশনে নেওয়া হবে ৭ দাঈ ফজরের নামাজে সিজদারত অবস্থায় ইমামের মৃত্যু শোলাকিয়া ঈদগাহে ১৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্প, লাগানো হবে নিমগাছ সরকারের ১৮০ দিন পূর্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ কুরআনের আলোয় হৃদয় বদল, মা-বাবার পর ইসলামের ছায়ায় জার্মান কিশোরী মহানবীর (সা.) আদর্শ ছাড়া মানবতার মুক্তি আশা করা যায় না: মুনতাসির আলী দেশে শরিয়াহ আইন বাস্তবায়ন করতে চাই—ক্লিয়ার কাট কথা: শায়খে চরমোনাই ঢাকাসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করার খবরে শীর্ষ আলেমদের উদ্বেগ বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী

নরসিংদীতে সেপটিক ট্যাংকে ৩ শ্রমিকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নরসিংদী, ৬ আগস্ট (জাস্ট নিউজ) : নরসিংদীতে নির্মাণাধীন একটি বাড়ির সেপটিক ট্যাংকে কাজ করতে গিয়ে ৩ শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন।

সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে শহরের বিলাসদি ব্যাংক কলোনী এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ঠিকাদার সিরাজ (৩৫), শ্রমিক রমিজ (১৭) ও রাকিব (২২)।

নরসিংদী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর উপ সহকারী পরিচালক মো. শফিকুর ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে নির্মাণাধীন বন্ধ ট্যাংকটিতে প্রচন্ড মিথেনাইল গ্যাস তৈরি হয়ে গিয়েছিল। তাই তারা ভেতরে ঢোকার সাথে সাথেই অজ্ঞান হয়ে যায়।

হাসপাতালের আবাসিক কর্মকর্তা আরএমও ডা. এম এন মিজানুর রহমান বলেন, হাসপাতালে আনার পর তাদের তিনজনকেই মৃত হিসেবে পাওয়া যায়। ধারণা করা হচ্ছে অক্সিজেনের অভাব ও বিষাক্ত গ্যাসের কারণেই তাদের মৃত্যু হয়।

আরও পড়ুন: ইমরানকে প্রধানমন্ত্রী পদে মনোনয়ন দিলো পিটিআই

অারএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ