সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আস-সুন্নাহ ফাউন্ডেশনে নেওয়া হবে ৭ দাঈ ফজরের নামাজে সিজদারত অবস্থায় ইমামের মৃত্যু শোলাকিয়া ঈদগাহে ১৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্প, লাগানো হবে নিমগাছ সরকারের ১৮০ দিন পূর্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ কুরআনের আলোয় হৃদয় বদল, মা-বাবার পর ইসলামের ছায়ায় জার্মান কিশোরী মহানবীর (সা.) আদর্শ ছাড়া মানবতার মুক্তি আশা করা যায় না: মুনতাসির আলী দেশে শরিয়াহ আইন বাস্তবায়ন করতে চাই—ক্লিয়ার কাট কথা: শায়খে চরমোনাই ঢাকাসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করার খবরে শীর্ষ আলেমদের উদ্বেগ বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী

এবার ট্রাকের চাকায় প্রাণ হারালো মোটরসাইকেল চালক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রোববার সন্ধ্যা ৭টার দিকে রাজীবপুরে ট্রাকের চাকায় প্রাণ গেছে মোটরসাইকেল চালক শাহালম মিয়া (৩৭) নামের এক কাঠমিস্ত্রির। এসময় মোটরসাইকেলের দুই আরোহী আহত হয়েছে। তাদের রাজীবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

নিহত শাহালম মিয়া জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ি মন্ডলপাড়া গ্রামের আজিম উদ্দিনের ছেলে।

আহত জিয়াউল হক (৪০) ও নান্নু মিয়া (৪২) র বাড়িও একই গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রৌমারীর সায়দাবাদ এলাকায় কাঠমিস্ত্রির কাজ করে মোটরসাইকেলযোগে ওই তিন মিস্ত্রি বাড়ি ফিরছিলেন। রৌমারী-রাজীবপুর সড়কের জালচিরাবাঁধ নামক স্থানে পাথরভর্তি একটি ট্রাক তাদের চাপা দেয়। ট্রাকের চাকায় নিহতের মাথা ছিন্নভিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

স্থানীয়রা আরও জানান, ওই ৩ মিস্ত্রির বহনকারি মোটরসাইকেল অভারটেক করতে ট্রাকের পিছনের চাকার সঙ্গে ধাক্কা লেগে চালক নিচে পড়ে আর আরোহী দু’জন ছিটকে পওে যায় রাস্তার পাশে। মোটরসাইকেলের চালক ট্রাকের পিছনের চাকায় পিষ্ট হয়ে যায়।

রাজীবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থল থেকে নিহতের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে। ট্রাকের চালক পালিয়ে গেছে। পাথর ভর্তি ট্রাকটি থানায় আনা হয়েছে।

নিহতের পরিবার থেকে মামলা দায়ের করা হবে।

অারও পড়ুন: সড়ক আইন সংস্কারে সংসদে জরুরি অধিবেশন দিন: বদরুদ্দোজা চৌধুরী

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ