সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফজরের নামাজে সিজদারত অবস্থায় ইমামের মৃত্যু শোলাকিয়া ঈদগাহে ১৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্প, লাগানো হবে নিমগাছ সরকারের ১৮০ দিন পূর্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ কুরআনের আলোয় হৃদয় বদল, মা-বাবার পর ইসলামের ছায়ায় জার্মান কিশোরী মহানবীর (সা.) আদর্শ ছাড়া মানবতার মুক্তি আশা করা যায় না: মুনতাসির আলী দেশে শরিয়াহ আইন বাস্তবায়ন করতে চাই—ক্লিয়ার কাট কথা: শায়খে চরমোনাই ঢাকাসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করার খবরে শীর্ষ আলেমদের উদ্বেগ বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী নেত্রকোনায় পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর

পরিবহন ধর্মঘটের জন্য বেনাপোলে আটকা শতশত যাত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকাসহ সারাদেশে যানবাহন ভাঙচুরের প্রতিবাদে শুক্রবার সকাল থেকে বেনাপোলে পরিবহন ধর্মঘট ডেকেছে শ্রমিকরা।

ফলে বেনাপোল থেকে দূরপাল্লার যাত্রীবাহী পরিবহনসহ সবধরনের যান চলাচল বন্ধ রয়েছে। যশোর জেলা মোটর শ্রমিক ইউনিয়ন এ ধর্মঘটের ডাক দেয়।

যাত্রীবাহী বাস চলাচল বন্ধ থাকায় ভারত থেকে আসা শতশত দেশি-বিদেশি পাসপোর্ট যাত্রী আটকা পড়েছেন বেনাপোল চেকপোস্ট এলাকায়।

যাত্রীরা শুয়ে বসে অলস সময় পার করছেন বিভিন্ন পরিবহন কাউন্টারে। সবচেয়ে বেশি হয়রানির শিকার হচ্ছেন রোগী শিশু ও মহিলা যাত্রীরা। বিদেশি পাসপোর্ট যাত্রীরা না পারছেন ঢাকায় আসতে, না পারছেন ফিরে যেতে।

ভারত থেকে ফিরে আসা যাত্রীরা জানান, অপরাধ করেছে ড্রাইভাররা আবার তারাই বাস চালানো বন্ধ রেখেছে। বাস চলাচল না করার কারণে তারা নানা ধরনের হয়রানির শিকার হচ্ছেন।

যশোর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী মোবাইল ফোনে জানান, আমাদের গাড়ি চালাতে কোনো সমস্যা নেই।

তবে রাস্তায় আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। রাস্তায় আমাদের নিরাপত্তা নিশ্চিত না থাকায় আমরা গাড়ি চালানো বন্ধ রেখেছি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ