বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কলকাতায় আগুনে মারা যাওয়া বাংলাদেশিদের পরিচয় প্রকাশ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরার মাধ্যমে একদিনে ৪৪৯ মামলা পাঠ্যবই থেকে হাদিসের কিছু অংশ বাদ দিলো সৌদি `ফ্যামিলি কার্ড আর কৃষি কার্ডের অজুহাতে জনগণকে মৌলিক অধিকার থেকে বঞ্চিত করবেন না' শেষ হচ্ছে শায়েখ আহমাদুল্লাহর ‘শরয়ী সমাধান’ লাইভ শরিয়াভিত্তিক ব্যাংকগুলোর আমানতে বড় ধাক্কা বেপরোয়া বাস পিষে মারল মাদরাসা ছাত্রকে ইসলামের ছায়ায় কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস! পুলিশের লাঠিচার্জে ৩০ শিক্ষার্থী আহত, দারুল আরকামের চার দফা দাবি উচ্চস্বরে গানের প্রতিবাদ , পুলিশের লাঠিচার্জে দারুল আরকামের ৩০ শিক্ষার্থী আহত

নাইজেরিয়ায় নৌকা ডুবে নিহত ২১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নাইজেরিয়ার উত্তরাঞ্চলে অতিরিক্ত যাত্রীবোঝাই একটি নৌকাডুবির ঘটনায় ২১ জন নিহত হয়েছেন। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা এজেন্সি (নেমা) বার্তা সংস্থা এএফপি’কে জানিয়েছে, বৃহস্পতিবার সোকোটো প্রদেশের গান্দি জেলায় শক্তিশালী স্রোতে প্রায় ৫০ জন যাত্রী নিয়ে ওই নৌকাটি ডুবে যায়। খবর আল-জাজিরার।

নেমার ওই কর্মকর্তা বলেন, উদ্ধারকারীরা ১৭ জন নারী ও চারজন শিশুর মৃতদেহ উদ্ধার করেছে। সৌভাগ্যবান বাকি ২৯ যাত্রী সাঁতরিয়ে তীরে পৌঁছাতে সক্ষম হয়।

ওই যাত্রীরা নদীর অপর পাশে গারিন কারে গ্রামে নিজেদের বাড়ি ফিরছিলেন। গেল মাসে তাদের পার্শ্ববর্তী গ্রামে সন্দেহভাজন গরু চোরদের ভয়াবহ হামলার পর তারা ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিলেন।

ডাকাতদের হামলার পর হাজার হাজার গ্রামবাসী একটি অস্থায়ী ক্যাম্পে আশ্রয় নেয়। ওই হামলায় ৩২ জন নিহত হয় এবং কয়েক ডজন ঘরবাড়ি পুড়িয়ে হামলাকারীরা।

নাইজেরিয়ায় নৌকাডুবির ঘটনা খুবই স্বাভাবিক। অতিরিক্ত যাত্রী ও জলযান জরাজীর্ণ অবস্থার কারণে বিশেষ করে বর্ষা মৌসুমে প্রায়ই নৌকাডুবির ঘটনা ঘটে থাকে।

গেল মাসে সোকোটো প্রদেশের ইসা জেলায় প্রচণ্ড বাতাসে নৌকা ডুবে গিয়ে ২২ জন ব্যক্তির মৃত্যু হয়।

আরও পড়ুন: হজের খবর নিয়ে ওয়েবসাইট চালু করলো সৌদি আরব

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ