শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার 

রক্তমাখা জুতো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দীদার মাহদী

রক্তমাখা জুতো জোড়া
শাসকশ্রেণির দিলাম গলে
কিংবা তাদের চেহারাতে
ফিকে দিলাম হায়না বলে ৷

হিংস্র পুলিশ লেলিয়ে দিয়ে
শিশু কিশোর ছাত্র যুবা
মারছে ওরা ওদের তরি
সবাই মিলে ভেঙে ডুবা ৷

বৈধ সকল আন্দোলনে
নামলে ওরা মারতে আসে
মানুষ মেরে রক্ত দেখে
দাঁত কেলিয়ে আবার হাসে ৷

বাংলা আমার যাচ্ছে ছেয়ে
শকুন দিয়ে ওদের তাড়া
সাহস করে দে না সবাই
একটা করে জুতোর পাড়া ৷

কাউসার আইয়ুবের ছড়া: বৃষ্টি পড়ে

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ