সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফজরের নামাজে সিজদারত অবস্থায় ইমামের মৃত্যু শোলাকিয়া ঈদগাহে ১৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্প, লাগানো হবে নিমগাছ সরকারের ১৮০ দিন পূর্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ কুরআনের আলোয় হৃদয় বদল, মা-বাবার পর ইসলামের ছায়ায় জার্মান কিশোরী মহানবীর (সা.) আদর্শ ছাড়া মানবতার মুক্তি আশা করা যায় না: মুনতাসির আলী দেশে শরিয়াহ আইন বাস্তবায়ন করতে চাই—ক্লিয়ার কাট কথা: শায়খে চরমোনাই ঢাকাসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করার খবরে শীর্ষ আলেমদের উদ্বেগ বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী নেত্রকোনায় পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর

টঙ্গীতে ৫ পথচারীর উপর উঠে গেল পিকআপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এবার গাজীপুরের টঙ্গী এলাকায় একটি পিকআপ ভ্যানের ধাক্কায় ৫ জন পথচারী আহত হয়েছেন। এদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর। তাদেরকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় টঙ্গী ফায়ার সার্ভিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করেন স্থানীয়রা। পরে তাদের মধ্য থেকে ৪ জনকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।

টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় পিকআপসহ এর চালককে আটক করা হয়েছে।

ওসি জামাল হোসেন জানান, এ ঘটনায় চালক ও পিকআপটি আটক করা হয়েছে। আহত দু-একজনের হাত ভেঙ্গেছে সম্ভবত। এ জন্য তারা মেডিকেলে ভর্তি রয়েছে।

আন্দোলনকারী শিক্ষার্থীকে পিষে চলে গেলো পিকআপ!

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ