শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭ ছাত্রদের নেতৃত্ব গড়ে উঠতে হবে আদর্শ, নৈতিকতা ও যোগ্যতার মাধ্যমে: শায়খে চরমোনাই দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা নারীদের জন্য হাতিমে প্রবেশের সময়সূচি ও নির্দেশনা প্রকাশ ‘বন্দে মাতরম’ মুসলমানদের ধর্মীয় বিশ্বাসের পরিপন্থী: মাওলানা আরশাদ মাদানী হবিগঞ্জে হামলায় আহত আলিফকে দেখতে হাসপাতালে আমিরে মজলিস রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

এবার ট্রাকচাপায় প্রাণ গেলো আরও ২ স্কুলছাত্রের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকার দোহারের চরকুশাই এলাকায় ট্রাকচাপায় মো. রেশাদ (১৩) নামে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে।বৃহস্পতিবার সকাল আটটার দিকে এ ঘটনা ঘটে।

রেশাদ নবাবগঞ্জ উপজেলার বান্দুরা হলিক্রশ স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে আমবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ন-১৩-০২৩০১) মানিকগঞ্জ থেকে দোহারে আসার পথে চরকুশাই নামক স্থানে বিপরীত দিক থেকে মোটরসাইকেলে আসা রেশাদকে চাপা দেয়।

এসময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় রেশাদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এদিকে ঘটনার পরপরই পালিয়ে যায় ট্রাকের চালক। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত রেশাদ দোহার উপজেলার জামালচর এলাকার সামছুল হকের ছেলে বলে জানা গেছে।

দোহার থানা মাহমুদপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক নুরুল হুদা বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

এদিকে, বৃহস্পতিবার লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ট্রাকচাপায় আলিফ হোসেন (১১) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।আলিফ পাটগ্রাম পৌরসভার রেজাউল ইসলামের ছেলে। সে স্থানীয় আব্দুর রহিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, সকালে স্কুলে যাচ্ছিল আলিফ। পথে জীবুরবাড়ি এলাকায় পাটগ্রাম থেকে বুড়িমারী স্থলবন্দরগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করতে পারলেও চালক আগেই পালিয়ে যায়।

গেলো রোববার বেপরোয়া বাসচাপায় রাজধানীর শহীদ রমিজ উদ্দিন কলেজের দুই শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় সারাদেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ করছে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

আরও পড়ুন: রাজধানীর সড়কে বাস নেই, চলছে শ্রমিকদের বিক্ষোভ

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ