সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সরকারের ১৮০ দিন পূর্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ কুরআনের আলোয় হৃদয় বদল, মা-বাবার পর ইসলামের ছায়ায় জার্মান কিশোরী মহানবীর (সা.) আদর্শ ছাড়া মানবতার মুক্তি আশা করা যায় না: মুনতাসির আলী দেশে শরিয়াহ আইন বাস্তবায়ন করতে চাই—ক্লিয়ার কাট কথা: শায়খে চরমোনাই ঢাকাসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করার খবরে শীর্ষ আলেমদের উদ্বেগ বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী নেত্রকোনায় পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর ‘দুই-তিন বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হবে’  মমেক হাসপাতালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

ময়মনসিংহের যুবলীগ কর্মীকে গুলি ও কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুবলীগের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ময়মনসিংহের আকুয়া এলাকায় পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও মহানগর যুবলীগের সদস্য সাজ্জাদ আলম শেখ আজাদ ওরফে আজাদ শেখকে (৪০) গুলি ও কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।

মঙ্গলবার বিকেল তিনটার দিকে শহরের আকুয়া হাবুন বেপারির মোড় সংলগ্ন এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

এরআগে সকাল সাড়ে এগারোটা থেকে দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপ ও গুলি বিনিময়ের ঘটনা শুরু হয়। এঘটনায় চারজনকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এদিকে ঘটনার পর যুবলীগ কর্মীরা হাসপাতালের সামনে দু’টি বাসে অগ্নিসংযোগ ও ১৫/১৬টি ইজিবাইক ভাঙচুর এবং আকুয়া এলাকায় একটি বেকারিতে অগ্নিসংযোগ করে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ময়মনসিংহ শহরের আকুয়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মহানগর যুবলীগের সদস্য সাজ্জাদ আলম শেখ আজাদ ও যুবলীগ সদস্য শেখ ফরিদের সমর্থকদের মধ্যে প্রায় দু’মাস ধরে সংঘর্ষ, গুলি বিনিময়, ককটেল বিস্ফোরণ ও ধাওয়াপাল্টা-ধাওয়ার ঘটনা ঘটছে।

Image result for ময়মনসিংহের যুবলীগ কর্মীকে গুলি

মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার দিকে আকুয়া হাবুন বেপারী মোড় সংলগ্ন আজাদ শেখের বাড়ির এলাকায় আজাদ বাহিনীর সাথে যুবলীগের সদস্য শেখ ফরিদের সমর্থকদের সংঘর্ষ শুরু হয়। দু’পক্ষের ৩০/৪০ জন সমর্থক দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে পরস্পরের বিরুদ্ধে সশস্ত্র সংঘর্ষে লিপ্ত হয়। এসময় দু’পক্ষের মধ্যে গুলিবর্ষণ, ককটেল বিস্ফোরণের ঘটনায় গোটা এলাকা প্রকম্পিত হয়ে উঠে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিলে পুলিশের সামনেই দু’পক্ষ বেপরোয়াভাবে গোলাগুলি করতে থাকে। বিকেল তিনটার দিকে প্রতিপক্ষরা আজাদ শেখকে বাসার কাছে গুলি ও কুপিয়ে আহত করে।

পরিবারের সদস্যরা গুরুতর জখম অবস্থায় আজাদ শেখকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আসামের নাগরিকদের গুলি করে তাড়ানোর হুমকি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ