সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সরকারের ১৮০ দিন পূর্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ কুরআনের আলোয় হৃদয় বদল, মা-বাবার পর ইসলামের ছায়ায় জার্মান কিশোরী মহানবীর (সা.) আদর্শ ছাড়া মানবতার মুক্তি আশা করা যায় না: মুনতাসির আলী দেশে শরিয়াহ আইন বাস্তবায়ন করতে চাই—ক্লিয়ার কাট কথা: শায়খে চরমোনাই ঢাকাসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করার খবরে শীর্ষ আলেমদের উদ্বেগ বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী নেত্রকোনায় পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর ‘দুই-তিন বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হবে’  মমেক হাসপাতালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

বদরউদ্দিন আহমদ কামরানের বাসায় আরিফুল হক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে এগিয়ে থাকা বিএনপিদলীয় মেয়র পদপ্রার্থী আরিফুল হক চৌধুরী আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের বাসায় সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার বিকেলে নগরীর ছড়ারপাড় এলাকায় কামরানের বাসায় যান আরিফ।

সাক্ষাতের বিষয়টি স্বীকার করে আরিফুল হক চৌধুরী জানান, সিটি করপোরেশনের উন্নয়নের বিষয়ে সার্বিক সহযোগিতা চাইতে তিনি বদর উদ্দিন আহমদ কামরানের কাছে গিয়েছিলেন। কামরান তাঁকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।

কামরানের বাসায় আরিফুল, বের হলেন হাত ধরে

গতকাল সোমবার সিলেট সিটি করপোরেশনে (সিসিক) ভোট গ্রহণের সময় গোলযোগের কারণে স্থগিত করা হয় দুটি কেন্দ্রের ভোট। এই দুই কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণ করা হবে কি না, সে বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন সিসিক নির্বাচনের দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা মো. আলীমুজ্জামান।

তাই ১৩২টি কেন্দ্রে এগিয়ে থেকেও অপেক্ষা করতে হবে আরিফুল হককে।

ফ্রন্সে মসজিদ নির্মাণে বাধা দেয়ায় মেয়রকে জরিমানা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ