শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
নাটোরে অগ্নিকাণ্ডে মাদরাসা পুড়ে ছাই, অক্ষত কুরআনের ২৫টি কপি খুলনায় স্কুলছাত্রী গুলিবিদ্ধ দেলাওয়ার হোসাইন সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলু: ডিবি আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা জানাল সৌদি সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৪  জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকীতে সুনামগঞ্জে খেলাফত মজলিসের আলোচনা সভা ধর্মান্তরের ঝুঁকি মোকাবিলায় মক্তবব্যবস্থা জোরদারের আহ্বান জমিয়তে উলামায়ে হিন্দের বগুড়ায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৮ জুমার খুতবায় পাকিস্তানি স্কলার আলেমের হার্ট অ্যাটাক যোগ্য নেতৃত্ব ছাড়া সমাজ পরিবর্তন সম্ভব নয়: গাজী আতাউর রহমান

মাঠে একা বসে আছেন নির্বাক বুলবুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বরিশাল, সিলেট ও রাজশাহী সিটি নির্বাচনে চলছে ভোট। সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। তবে নির্বাচনে নানা অনিয়ম দেখে নির্বাক হয়ে একটি কেন্দ্রের মাঠে বসে আছেন বিএনপি মেয়রপ্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল।

জানা গেছে, মোসাদ্দেক হোসেন বুলবুল সাড়ে তিনটা পর্যন্ত নিজের ভোট দেননি। তার নিজকেন্দ্র স্যাটেলাইট স্কুল মাঠে তার ভোট দেওয়ার কথা রয়েছে। তবে কেন্দ্র থেকে তাকে জানানো হয়েছে তার ব্যালট শেষ।

সকাল থেকে বিভিন্ন কেন্দ্র ঘুরে দুপুর ১২টার পর রাজশাহীর বিনোদপুর ইসলামিয়া কলেজে গিয়ে অবস্থান নেন। সেখানে বৃষ্টি নামলে একাই মাঠে বসে থাকেন। তার সঙ্গে বিএনপি বা ২০ দলের কোনো নেতা কর্মী নেই।

সাংবাদিকদের কাছে অভিযোগ করে মেয়রপ্রার্থী বুলবুল বলেন, পুরো নগরীতে একই অবস্থা। সব কেন্দ্র দখল করে আছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। আমি কোন কেন্দ্রে যাব আর কোন কেন্দ্রে গিয়ে ঠেকাবো। তাই নিরুপায় হয়ে বসে আছি।

মাঠে বসে থাকার কারণ জানিয়ে সাংবাদিকদের তিনি বলেন, ওই কেন্দ্রে নাকি মেয়রপ্রার্থীর ব্যালট শেষ হয়ে গেছে। মোসাদ্দেক হোসেন প্রিজাইডিং কর্মকর্তার কাছে ব্যালটের হিসাব চেয়েছেন। ব্যালটের হিসাব না পেলে তিনি সেখান থেকে যাবেন না।

এদিকে বরিশাল সিটি নির্বাচনেও আওয়ামী লীগের মেয়রপ্রার্থী ছাড়া অন্যরা নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। পাশাপাশি সিলেটে বিএনপি মেয়রপ্রার্থী আরিফুল হক ভোট বাতিলের আহ্বান জানান ইসির কাছে।

সিলেটে ভোট বাতিলের দাবি জানালেন আরিফ

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ