সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সরকারের ১৮০ দিন পূর্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ কুরআনের আলোয় হৃদয় বদল, মা-বাবার পর ইসলামের ছায়ায় জার্মান কিশোরী মহানবীর (সা.) আদর্শ ছাড়া মানবতার মুক্তি আশা করা যায় না: মুনতাসির আলী দেশে শরিয়াহ আইন বাস্তবায়ন করতে চাই—ক্লিয়ার কাট কথা: শায়খে চরমোনাই ঢাকাসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করার খবরে শীর্ষ আলেমদের উদ্বেগ বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী নেত্রকোনায় পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর ‘দুই-তিন বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হবে’  মমেক হাসপাতালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

দেশের ৮২ রেলস্টেশন বন্ধ পড়ে আছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রেললাইনের দৈর্ঘ্য বাড়লেও বন্ধ হয়ে গেছে দেশের ৮২টি রেলস্টেশন। অবকাঠামো থাকলেও জনবল সংকটের কারণে কার্যক্রম বন্ধ রাখতে হচ্ছে বলছে রেলপথ মন্ত্রণালয়।

তবে বন্ধ থাকা স্টেশনগুলো চালু করা না হলেও উদ্বোধন হচ্ছে নতুন নতুন স্টেশনের। কম খরচে নিরাপদ ভ্রমণের জন্য সারাবিশ্বেই রেল জনপ্রিয়। দেশে ব্রিটিশদের হাত ধরে চালু হওয়া এই যোগাযোগ মাধ্যমটি বর্তমানে আছে নানা সংকটে। আশির দশকে দেশে রেলস্টেশন ছিলো ৫০২টি। নব্বইয়ের দশকে স্টেশন কমে দাঁড়ায় ৪৮৯ এ। এখন আছে ৪৬৪টি।

২০ বছরেরও বেশি সময় ধরে বন্ধ পড়ে আছে চট্টগ্রাম বিভাগের কালিদহ রেলস্টেশন। একসময় এখান থেকে মাত্র পাঁচ টাকা পনেরো মিনিটে পৌঁছানো যেতো ফেনী শহরে। এখন এই সেবা থেকে বঞ্ছিত এলাকাবাসী।

একই অবস্থা লালমনিরহাটের মহেন্দ্র নগর রেলস্টেশন। বছরের পর বছর বন্ধ পড়ে থাকায় নষ্ট হয়ে যাচ্ছে অবকাঠামো।

বন্ধ পড়ে আছে দেশের আরো ৮০ টি রেলস্টেশন। এরমধ্যে পূর্বাঞ্চলে ৩০, পশ্চিমাঞ্চলে বন্ধ ৫২ রেলস্টেশন বন্ধ। আর রেল রুটসহ সম্পূর্ণ পরিত্যক্ত অবস্থায় আরো ৩১।

সম্প্রতি চারটি নতুন স্টেশন উদ্বোধন করা হলেও রেলের মহাপরিচালক বলছেন, জনবলসংকটের জন্য বন্ধ স্টেশন চালু করা সম্ভব হচ্ছে না।

ক্রমান্বয়ে বন্ধ স্টেশন চালু করার উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানালেন, রেলমন্ত্রী। বর্তমানে দেশে রেলপথের দৈর্ঘ্য ২ হাজার ৩২৯ কিলোমিটার।

প্রধানমন্ত্রীর সঙ্গে আল্লামা আহমদ শফীর সৌজন্য সাক্ষাৎ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ