সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সরকারের ১৮০ দিন পূর্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ কুরআনের আলোয় হৃদয় বদল, মা-বাবার পর ইসলামের ছায়ায় জার্মান কিশোরী মহানবীর (সা.) আদর্শ ছাড়া মানবতার মুক্তি আশা করা যায় না: মুনতাসির আলী দেশে শরিয়াহ আইন বাস্তবায়ন করতে চাই—ক্লিয়ার কাট কথা: শায়খে চরমোনাই ঢাকাসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করার খবরে শীর্ষ আলেমদের উদ্বেগ বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী নেত্রকোনায় পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর ‘দুই-তিন বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হবে’  মমেক হাসপাতালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

ডোবা থেকে মাদরাসা শিক্ষার্থীর লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম:  সাভারে মহাসড়কের পাশের একটি পরিত্যক্ত ডোবা থেকে এক মাদরাসা শিক্ষার্থীর ক্ষতবিক্ষত মৃতদেহ পুলিশ উদ্ধার করেছে বলে জানা যায়।

এ সময় নিহত শিক্ষার্থীর সারা শরীরে আঘাতের চিহ্ন ছিলো। গতকাল সাভারের মজিদপুর এলাকার সাংহাই রেস্টুরেন্টের পাশের একটি ডোবা থেকে ওই শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।

নিহত শিক্ষার্থীর নাম মো. রবিউল ইসলাম (২০) সে রংপুর জেলার সদর থানা এলাকার শাহিনুল ইসলামের ছেলে।

নিহত রবিউল ঢাকার কেরানীগঞ্জের কলাতিয়া মাদরাসার ছাত্র ছিল বলে জানিয়েছে পুলিশ। সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক জানান, শনিবার সকালে মজিদপুর এলাকার সাংহাই রেস্টুরেন্টের পাশের পরিত্যক্ত ডোবাতে এক যুবকের ভাসমান মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা।

বিষয়টি সাভার মডেল থানায় জানালে আমরা ঘটনাস্থল থেকে নিহতের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠাই।

নিহত যুবক কেরানীগঞ্জ এলাকার কলাতিয়া এলাকার একটি মাদরাসার শিক্ষার্থী বলে জানালেও কোন মাদরাসাতে পড়তো তা জানাতে পারেনি। এছাড়া তাকে কিভাবে এবং কেন হত্যা করা হয়েছে তা ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পরই জানা যাবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

পাকিস্তানের প্রধানমন্ত্রী হচ্ছেন ইমরান খান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ