মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
আতঙ্কিত হয়ে আমানত তোলা গ্রাহকদের বিশেষ সুবিধা দিচ্ছে ইসলামী ব্যাংক তৃণমূলে সাংগঠনিক তৎপরতা বাড়ানোর আহ্বান জমিয়ত মহাসচিবের দারুল উলুম সাবিলুস সালাম হায়দরাবাদের শায়খুল হাদিসের ইন্তেকাল দুপুরের মধ্যে ঢাকাসহ ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইরানের সঙ্গে চুক্তি সই হয়েছে, বিস্তারিত শিগগির প্রকাশ হবে: ট্রাম্প সৌদি আরবে হিজরি নববর্ষ শুরু, ২৫ জুন পবিত্র আশুরা ৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

‘এতায়াতী শুরায়ী ভাই ভাই, আমাদের মধ্যে বিরোধ নাই’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাইমুম সাদী
আলেম, সাহিত্যিক

আজকের ওজাহাতি জোড়ের পর আশাকরি তাবলীগ বনাম আলেম উলামা এই যুদ্ধ যারা সৃষ্টি করতে চেয়েছিলেন কিছুটা পিছু হটবেন।

এই বিরোধগুলো কারা উস্কে দিচ্ছে একটু খেয়াল করলেই বুঝার কথা। বাংলাদেশের মিডিয়া, সুশীল সমাজ কোন পক্ষে এই ব্যাপারটা খেয়াল করলেই বুঝা যাবে আমাদের জন্য ক্ষতিকারক এবং লাভজনক কারা। দেশের মিডিয়া কিন্তু সাদ সাহেবের পক্ষেই আছে।

আপনি কি মনে করেন কাকরাইল মসজিদের সামনে একজন তাবলীগি ভাই বললেন, যারা সাদ সাহেবের বিরোধী তারা পাকিস্তানপন্থী আর টেলিভিশন চ্যানেল তা না বুঝেই প্রচার করে দিল? মোটেই না। নির্দেশনা অনুযায়ীই কাজ করেছে।

কলকাতা এয়ারপোর্টে বাংলাদেশি এক আলেমকে জিজ্ঞাসাবাদের সময় তিনি তাবলীগ করেন এমন পরিচয় দিলে পাল্টা জিজ্ঞেস করেছিল কোন পন্থি, এতায়াতি নাকি আলেমপন্থি? অর্থাৎ তারা আমাদের অভ্যন্তরীণ পথ মত সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিবহাল।

সবচেয়ে ভাল কাজ হবে এরপরেও যদি সাদ সাহেবের অনুগত যারা আছেন তাদেরকে কাছাকাছি নিয়ে আসা যায়। যদিও দেশি বিদেশী বিভিন্ন শক্তিই তা হতে দেবেনা।

আমরা বরং প্রতিটি মাদ্রাসা থেকে এই কর্মসূচী দিতে পারি, আগামী ঈদের বন্ধের সময় ছাত্র শিক্ষক সবাই মিলে, 'চলো তাবলীগে যাই'।

আজকের পর থেকে শ্লোগান হোক একটা, 'এতায়াতী শুরায়ী ভাই ভাই / আমাদের মধ্যে বিরোধ নাই'।

সাইমুম সাদীর ফেসবুক ওয়াল থেকে

জোড়ের খবরগুলো পড়ুন

তাবলিগ বিষয়ে মোহাম্মদপুরের ওয়াজাহাতি জোড়ে ৬ সিদ্ধান্ত
আলেমদের সিদ্ধান্ত অনুসরণের মধ্যেই মঙ্গল: আল্লামা মাহমূদুল হাসান
ভুল ধরিয়ে দেওয়া ওলামায়ে কেরামের দায়িত্ব: মুফতি মনসূরুল হক
আলেমরা গীবত করেন না নসিহত করেন: মাওলানা আবদুল মালেক
‘নিজামুদ্দিন-রায়বেন্ড নয়, বাংলাদেশের আলেমদের মতেই এদেশের তাবলিগ চলবে’
ওলামায়ে কেরামের পদচারণায় মুখরিত মোহাম্মদপুর
মোহাম্মদপুরে শুরু হয়েছে ওয়াজাহাতি জোড়

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ