সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সরকারের ১৮০ দিন পূর্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ কুরআনের আলোয় হৃদয় বদল, মা-বাবার পর ইসলামের ছায়ায় জার্মান কিশোরী মহানবীর (সা.) আদর্শ ছাড়া মানবতার মুক্তি আশা করা যায় না: মুনতাসির আলী দেশে শরিয়াহ আইন বাস্তবায়ন করতে চাই—ক্লিয়ার কাট কথা: শায়খে চরমোনাই ঢাকাসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করার খবরে শীর্ষ আলেমদের উদ্বেগ বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী নেত্রকোনায় পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর ‘দুই-তিন বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হবে’  মমেক হাসপাতালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

ধামরাইয়ের বাস-লেগুনা সংর্ঘষে নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকার ধামরাইয়ে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৬টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে শ্রীরামপুর এলাকায় যাত্রীবাহি বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে লেগুনার দুই যাত্রী নিহত হয়েছে। ঘটনায় আহত হয়েছে আরো ৩ জন।

মানিকগঞ্জের গোলড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন সড়ক দুর্ঘটনা ও হতাহতের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী এসপি গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস শ্রীরামপুর এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী লেগুনার সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়।

এতে ঘটনাস্থলে লেগুনার চালক ধামরাই উপজেলার মধুডাঙ্গা গ্রামের সেলিম মিয়ার ছেলে কোহিনুর অপরজন লেগুনার যাত্রী কালামপুরের ফজলুল হকের ছেলে সুজনের মৃত্যু হয়। এসময় লেগুনার ভেতরে থাকা তিন যাত্রী গুরুতর আহত হয়েছে।

আহতদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখবর লেখা পর্যন্ত দুর্ঘটনা কবলিত বাস ও লেগুনা দুটি মহাসড়ক থেকে সরিয়ে গোলড়া হাইওয়ে থানায় নেওয়া হচ্ছে বলে জানান উপ-পরিদর্শক আলমগীর হোসেন। তবে এসপি গোল্ডেন লাইনের চালক জনতার ভিড়ে কৌশলে পালিয়ে যায় বলেও জানান তিনি।

আরও পড়ুন: কেন বিভিন্ন দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন কাদের?

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ