সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সরকারের ১৮০ দিন পূর্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ কুরআনের আলোয় হৃদয় বদল, মা-বাবার পর ইসলামের ছায়ায় জার্মান কিশোরী মহানবীর (সা.) আদর্শ ছাড়া মানবতার মুক্তি আশা করা যায় না: মুনতাসির আলী দেশে শরিয়াহ আইন বাস্তবায়ন করতে চাই—ক্লিয়ার কাট কথা: শায়খে চরমোনাই ঢাকাসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করার খবরে শীর্ষ আলেমদের উদ্বেগ বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী নেত্রকোনায় পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর ‘দুই-তিন বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হবে’  মমেক হাসপাতালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

চট্টগ্রামে নৌকা বোঝাই মদ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে ইঞ্জিনচালিত নৌকা থেকে ২ হাজার লিটার চোলাই মদ উদ্ধার হয়েছে। তবে এ অভিযানে কাউকে আটক করা যায়নি।

শুক্রবার ভোরে উপজেলার পশ্চিম গোমদন্ডীর একটি খাল থেকে মদ বোঝাই ইঞ্জিনচালিত নৌকাটি জব্দ করা হয়।

কোস্টগার্ডের সহকারী গোয়েন্দা পরিচালক লে. কমান্ডার আব্দুল্লাহ আল মারুফ জাগো নিউজকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালখালী থানা পুলিশের সহায়তায় পশ্চিম গোমদন্ডীর এফএমসি ডকইয়র্ড এলাকা থেকে একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়। পরে নৌকায় তল্লাশি করে ২ হাজার লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মদের আনুমানিক বাজারমূল্য ২০ লাখ টাকা।’

এ দিকে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিমাংশু কুমার দাস রানা জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

আরও পড়ুন: http://৬০ বছর পর স্বায়ত্তশাসন পেল মিন্দানাওয়ের মুসলমানরা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ