সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সরকারের ১৮০ দিন পূর্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ কুরআনের আলোয় হৃদয় বদল, মা-বাবার পর ইসলামের ছায়ায় জার্মান কিশোরী মহানবীর (সা.) আদর্শ ছাড়া মানবতার মুক্তি আশা করা যায় না: মুনতাসির আলী দেশে শরিয়াহ আইন বাস্তবায়ন করতে চাই—ক্লিয়ার কাট কথা: শায়খে চরমোনাই ঢাকাসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করার খবরে শীর্ষ আলেমদের উদ্বেগ বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী নেত্রকোনায় পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর ‘দুই-তিন বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হবে’  মমেক হাসপাতালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

চট্টগ্রামে র‌্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নগরের খুলশী থানার রেলওয়ে ক্যান্টিন গেট এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে 'বন্দুকযুদ্ধে' তিন মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় ১২০ কেজি গাঁজা, ২টি অস্ত্র ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জু্লাই) ভোর সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মিমতানুর রহমান।

নিহত তিনজনের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন-আনোয়ার হোসেন (৩১) ও ডালিম শেখ (২৯)।

মিমতানুর রহমান বলেন, কুমিল্লা থেকে চট্টগ্রাম শহরমুখী একটি প্রাইভেট কারে করে মাদক নিয়ে আসার খবর পেয়ে রেলওয়ে ক্যান্টিন গেট এলাকায় তল্লাশি চৌকি বসানো হয়। এ সময় একটি কারে তল্লাশি চালানোর জন্য থামানোর চেষ্টা করলে র‌্যাবকে লক্ষ্য করে প্রাইভেট কার থেকে গুলি ছোড়ে। র‌্যাবের সদস্যরা আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে।

পরে ঘটনাস্থলে তিনজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। পরে তাদের হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মিমতানুর রহমান বলেন, প্রাইভেট কারের ভেতরে রাখা ১২০ কেজি গাঁজা ও ঘটনাস্থল থেকে ২টি অস্ত্র ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

অারও পড়ুন: পাকিস্তানের প্রধানমন্ত্রী হচ্ছেন ইমরান খান: অন্য দলগুলোর ফল প্রত্যাখ্যান

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ