শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দেশব্যাপী নূরানী শিক্ষকদের পেশাগত উন্নয়নে নিবন্ধন শুরু করল শায়খুল কুরআন ফাউন্ডেশন মাওলানা আব্দুল গনী রহ. জীবন ও স্মৃতি গ্রন্থের মোড়ক উন্মোচন সোমবার দেশে ১২ শতাংশের বেশি শিক্ষার্থী পড়ে মাদরাসায়, বেশি কওমিতে মুসলিমদের ভোটার তালিকা থেকে বাদ দিচ্ছে মোদি সরকার: যুক্তরাষ্ট্রের সংস্থা তাবলিগ জামাত পাকিস্তানের নতুন আমির হলেন যিনি ফতুল্লায় চুলা জ্বালাতেই রান্নাঘরে আগুন, নারীসহ দগ্ধ ৪ হরমুজে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা পাগলা মসজিদের দানবাক্সে এবার ৫১ বস্তা টাকা, চলছে গণনা মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র : প্রধানমন্ত্রী

পীর মুরিদির সুলুক সন্ধান : কাকে বানাবেন আপনার পীর?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নজমুল ইসলাম কাসিমী: পীর। ফার্সি শব্দ। আরবিতে এটাকে বলা হয় মুরশিদ। অর্থ হল-পথপ্রদর্শক। অর্থাৎ যিনি আল্লাহর আদেশ নিষেধ এবং আল্লাহর পছন্দনীয় পন্থায় চলার পথ নির্দেশ করেন। এমনিভাবে মুরিদ শব্দটিও আরবি। অর্থ হল- ইচ্ছাপোষণকারী। অর্থাৎ যে ব্যক্তি  আল্লাহর আদেশ নিষেধ এবং আল্লাহ তাআলা যেভাবে চান সেভাবে তার আদেশ-নিষেধ পালন করার ইচ্ছা পোষণ করে কোনো হক্কানি বুজুর্গ ব্যক্তির হাত ধরে শপথ করেন।

উপর্যুক্ত ব্যাখ্যা থেকে একথা স্পষ্ট হলো, পীর হবেন শরীয়তের আদেশ নিষেধ পালন করার প্রশিক্ষণদাতা। আর যিনি সে প্রশিক্ষণ নিতে চান তার নাম 'মুরিদ'।যে ব্যক্তি নিজেই শরীয়তের বিধান অমান্য করে, নামাজ পড়ে না, পর্দা করে না, সতর ঢেকে রাখে না বা শরিয়তের আবশ্যকীয় কোনো বিধি-বিধানই পালন করে না, সে ব্যক্তি কিছুতেই পীর বা মুরশিদ হওয়ার যোগ্যতা রাখে না।

কারণ স্পষ্ট, যার নিজের মাঝেই শরিয়ত নেই, সে কিভাবে অন্যকে শরিয়তের উপর আমল করার প্রশিক্ষণ দেবে বা দেয়ার অধিকার রাখবে। মূলত সে নিজেই প্রশিক্ষিত নয়।

লক্ষণীয়, পীর মুরিদির এ পদ্ধতি রাসুল সা. থেকেই চলে আসছে। রাসুল সা. সাহাবাদের আল্লাহমুখী হওয়ার প্রশিক্ষণ দিতেন। সাহাবারা রাসুল সা.-এর কাছ থেকে প্রশিক্ষণ নিতেন। বলা যায়, রাসুল সা. হলেন সবচেয়ে প্রথম ও বড় পীর আর সাহাবায়ে কিরাম হলেন প্রথম মুরিদ।

বর্ণিত হয়েছে, হে মুমিনরা! আল্লাহকে ভয় করো, আর সৎকর্মপরায়নশীলদের সাথে থাকো। (সুরা তাওবা-১১৯)

উপর্যুক্ত আয়াতে সুষ্পষ্টভাবে বজুুর্গদের সাহচর্যে থাকার নির্দেশ দেয়া হয়েছে। অপর আয়াতে এসেছে, যাদের উপর আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, তারা হলো নবীগণ, সিদ্দিকগণ, শহিদগণ, ও নেককার বান্দাগণ। (সূরা নিসা-৬৯)

এসব আয়াত একথাই প্রমাণ করছে যে, নিয়ামতপ্রাপ্ত বান্দা হলেন নবীগণ, সিদ্দীকগণ, শহীদগণ, আর নেককারগণ, আর তাদের পথই সরল সঠিক তথা সিরাতে মুস্তাকিম। অর্থাৎ তাদের অনুসরণ করলেই সিরাতে মুস্তাকিমের উপর চলা হবে।

হাদিসে পাকে এসেছে, রাসুল সা. বলেন, সৎসঙ্গ আর অসৎ সঙ্গের উদাহরণ হচ্ছে মেশক বহনকারী আর আগুনের পাত্রে ফুঁকদানকারীর মতো। মেশক বহনকারী হয় তোমাকে কিছু দান করবে কিংবা তুমি নিজে কিছু কিনবে। আর যে ব্যক্তি আগুনের পাত্রে ফুঁক দেয় সে হয়তো তোমার কাপড় জ্বালিয়ে দিবে, অথবা ধোঁয়ার গন্ধ ছাড়া তুমি আর কিছুই পাবে না। (বুখাà