সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সরকারের ১৮০ দিন পূর্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ কুরআনের আলোয় হৃদয় বদল, মা-বাবার পর ইসলামের ছায়ায় জার্মান কিশোরী মহানবীর (সা.) আদর্শ ছাড়া মানবতার মুক্তি আশা করা যায় না: মুনতাসির আলী দেশে শরিয়াহ আইন বাস্তবায়ন করতে চাই—ক্লিয়ার কাট কথা: শায়খে চরমোনাই ঢাকাসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করার খবরে শীর্ষ আলেমদের উদ্বেগ বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী নেত্রকোনায় পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর ‘দুই-তিন বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হবে’  মমেক হাসপাতালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

পটুয়াখালীর লালুয়া ইউপি নির্বাচনেও ইসলামী আন্দোলনের ভালো ফল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পটুয়াখালীর কলাপাড়ার লালুয়া ইউনিয়নের স্থানীয় সরকার পরিষদ নির্বাচনের ভোট যুদ্ধে শওকত হোসেন তপন বিশ্বাস বিজয়ী হয়েছেন। তার প্রতীক ছিল ঘোড়া।

নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন হাতপাখা প্রতীকের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মো: জসিম উদ্দীন মৃধা।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, স্থানীয় সরকার পরিষদের লালুয়া ইউপি নির্বাচনে ঘোড়া প্রতীকের বিজয়ী প্রার্থীর প্রাপ্ত ভোট ৪৭৩৪, নিকটতম প্রতিদ্বন্দ্বী পাখা প্রতীকের প্রাপ্ত ভোট ৩৭৭৩।

এছাড়া নৌকা প্রতীক মীর তারিকুজ্জামান তারার প্রাপ্ত ভোট ৭৭২ এবং ধানের শীষ প্রতীক বিএনপির প্রার্থী সজল বিশ্বাস পেয়েছেন ৪৫১ ভোট।

৯টি ভোট কেন্দ্রের ৩৯টি ভোট কক্ষে ১১ হাজার ৮ শত ১৫ জন ভোটারের মধ্যে ৯ হাজার ৯ শত ৩৪ জন ভোটার ভোট প্রদান করেন।

উল্লেখ্য, শওকত হোসেন তপন বিশ্বাস আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে বিজয়ী হলেন।

জানা যায়, লালুয়া ইউনিয়নে মোট ভোটার ১১ হাজার ৮১৫ জন। এর মধ্যে পাঁচ হাজার ৮শ’ ৫৫ জন পুরুষ এবং নারী ভোটার ৫ হাজার ৯শ ৬০।

ইউনিয়নের নয়টি ওয়ার্ডে ৩৬ জন ও সংরক্ষিত নারী ইউপি সদস্য পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

বৃক্ষরোপণ কেন জরুরি?

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ