আওয়ার ইসলাম: রাজধানীর মোহাম্মদপুর কবরস্থান মসজিদে তাবলিগ জামাতের ওজাহাতি জোড় বিষয়ে প্রস্তুতি কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার দুপুরে এ বৈঠকে ওলামায়ে কেরামের আহ্বানে জোড় সফল করতে নানা বিষয়ে আলোচনা হয়। বৈঠকে বেশ কিছু সিদ্ধান্তও গৃহিত হয়।
জানা যায়, পরামর্শমূলক এ সভায় উপস্থিত ছিলেন জামিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ মাদরাসার মুহতামিম মাওলানা আবদুল কুদ্দুস, জামিয়া বারিধারা’র মুহাদ্দিস মাওলানা ওবায়দুল্লাহ ফারুক, জামিয়া রাহমানিয়ার প্রিন্সিপাল মাওলানা মাহফুজুল হক, বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারের প্রধান মুফতি মাওলানা এনামুল হক, সাভার রাজ ফুলবাড়িয়া মাদরাসার মুহতামিম মাওলানা আবু জাফর, বিশিষ্ট ওয়ায়েজ মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, উত্তরা আল মানহাল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা কেফায়েতুল্লাহ আজহারী, মাওলানা লোকমান মাজহারী, মাওলানা উসামা আমিন, কাকরাইল মসজিদের মুরুব্বি ইঞ্জিনিয়ার হাজী আব্দুল মুকিত রহ. এর ছেলে মাওলানা আব্দুল বার, মাওলানা আবু জাফর, ইঞ্জিনিয়ার আনিছসহ আরও অনেক উলামায়ে কেরাম।
তাবলিগ জামাতের চলমান সংকট নিরসন ও উলামায়ে কেরামের অবস্থান পরিস্কারের লক্ষ্যে আগামী ২৮ জুলাই অনুষ্ঠিত হবে বিশেষ এ জোড়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার বিষয়ে সম্মতি জ্ঞাপন করেছেন হেফাজত ইসলাম বাংলাদেশের আমির, কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের চেয়ারম্যান আল্লামা শাহ আহমদ শফী
আল মানহাল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা কেফায়েতুল্লাহ আজহারী আওয়ার ইসলামকে বলেন, শনিবারের বিশেষ এ জোড় বিষয়ে আজকের পরামর্শমূলক বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত গৃহিত হয়। বৈঠকের ফায়সাল ছিলেন মাওলানা মাহফুজুল হক।
১. অনুষ্ঠান শুরু হবে সকাল ৮ টায়, শেষ হবে ১২ টা বা তার কিছুক্ষণ পর।
২. দেশের প্রতিটি ইউনিয়ন থেকে কমপক্ষে ১০ জন, প্রত্যেক থানা থেকে কমপক্ষে ২০ জন এবং জেলা শহর থেকে আসবেন কমপক্ষে ১০০ জন করে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
ওলামায়ে কেরাম এই তালিকার বাইরে থেকে আসবেন। এই সংখ্যা থেকে বেশী সাথীও আসতে পারবে।
৩. ঢাকা শহরের প্রত্যেক মসজিদের মসজিদওয়ার জামাত থেকে কমপক্ষে ১০ জন। এর থেকে বেশী সাথীও আসতে পারবে।
৪. ঢাকার আশেপাশের জেলা নারায়ণগঞ্জ থেকে কমপক্ষে ৫০০০ জন, মুন্সীগঞ্জ থেকে কমপক্ষে ২০০০ জন, মানিকগঞ্জ থেকে à