রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

খালেদা জিয়ার জামিন বিষয়ে আদেশ আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অাওয়ার ইসলাম: কুমিল্লার চৌদ্দগ্রামে নাশকতার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আদেশের জন্য আজ দিন ধার্য করেছেন হাইকোর্টের একটি বেঞ্চ।

রোববার বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি এসএম মজিবুর রহমানের বেঞ্চ এ দিন ধার্য করেন।

এদিকে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাজার বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল শুনানি আজ পর্যন্ত মুলতবি করেছেন হাইকোর্ট। রোববার ষষ্ঠ দিনের শুনানি শেষে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করেন। ১২ জুলাই থেকে আপিল শুনানি শুরু হয়।

রোববার আপিল শুনানিতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আবদুর রেজাক খান ও এজে মোহাম্মদ আলী। আইনজীবীরা এ মামলায় দুদকের ৯ ও ১৫ নম্বর সাক্ষীর জবানবন্দি ও জেরা পড়ে শোনান। আইনজীবীরা শুনানিতে বলেন, সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে এ মামলা করা হয়েছিল।

এ মামলা যখন করা হয়েছিল তখন ছিল মাইনাস টু ফরমুলা আর এখন মাইনাস ওয়ান ফরমুলা নেয়া হয়েছে। দিনভর শুনানি শেষে আজ (সোমবার) সকাল সাড়ে দশটা পর্যন্ত মুলতবি করেন আদালত।

আদালতে খালেদা জিয়ার পক্ষে উপস্থিত ছিলেন ব্যারিস্টার মওদুদ আহমদ, জয়নুল আবেদীন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, কায়সার কামাল, অ্যাডভোকেট এম মাসুদ রানা ও ব্যারিস্টার একেএম এহসানুর রহমান। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম।

আরও পড়ুন: কুষ্টিয়ায় ছাত্রলীগের হামলায় রক্তাক্ত মাহমুদুর রহমান (ভিডিও)


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ