শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

পাকিস্তানে নির্বাচনি প্রার্থীর ওপর আত্মঘাতি হামলা: নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের খাইবার পাখতুনখা প্রদেশে ডিআইখান এলাকায় তেহরিকে ইনসাফের প্রার্থী ও সাবেক প্রাদেশিক মন্ত্রী ইকরামুল্লাহ খান গান্দাপুরের ওপর আত্মঘাতি হামলায় দু’জন নিহত হয়েছে। খবর জি নিউজ-এর।

হামলায় ওই প্রার্থীর ড্রাইভার ও দেহরক্ষী নিহত হয়েছেন। প্রার্থীসহ আহত হয়েছে আরও এক। হামলায় আহত ওই প্রার্থী ইমরান খানের দল তেহরিকে ইনসাফের টিকিটে তাহসিল কলাচি থেকে নির্বাচনে দাঁড়িয়েছিলেন।

জিও নিউজের খবরে বলা হয়, কালাচি বিস্ফোরণের পর নিরাপত্তা বাহিনী এলাকাজুড়ে কঠোর নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে। ইকরামুল্লাহ খান বাসা থেকে বের হয়ে গাড়ির দিকে যাচ্ছিলেন। কিছু দূর এগুলেই গাড়ির কাছে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের জায়গায় একজন ব্যক্তির মাথা পড়ে থাকতে দেখা যায়।

এ ঘটনার নিন্দা জানিয়ে তেহরিকে ইনসাফের চেয়ারম্যান এ হামলাকে কাপুরুষোচিত হামলা বলে আখ্যায়িত করেছে। টুইটারে এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, আল্লাহ তায়ালা ইকরামুল্লাহ খান ও আহতদের দ্রুত আরোগ্য দান করুন।

উল্লেখ্য, আগামী ২৫ জুলাই দেশটিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন হামলার ঘটনা ঘটছে। গত কিছুদিন আগেও নির্বাচনী প্রচারণায় হামলার ঘটনা ঘটেছিল। সূত্র:  জিও নিউজ উর্দু।

আরও পড়ুন- সৌদিতে মসজিদে নববীর সাবেক খতিব গ্রেফতার!
রাসুল সা.-এর ২৪ ঘন্টার সংক্ষিপ্ত রুটিন
২০১৮ সালের বিশ্বসেরা ১০ মুসলিম ব্যক্তিত্ব
বিয়ের পর হানিমুন: ইসলাম কী বলে?
সমাজে প্রচলিত ৩টি ভুল মাসআলা
লোকমুখে প্রচলিত ৩টি জাল হাদিস

আরএম-