সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সরকারের ১৮০ দিন পূর্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ কুরআনের আলোয় হৃদয় বদল, মা-বাবার পর ইসলামের ছায়ায় জার্মান কিশোরী মহানবীর (সা.) আদর্শ ছাড়া মানবতার মুক্তি আশা করা যায় না: মুনতাসির আলী দেশে শরিয়াহ আইন বাস্তবায়ন করতে চাই—ক্লিয়ার কাট কথা: শায়খে চরমোনাই ঢাকাসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করার খবরে শীর্ষ আলেমদের উদ্বেগ বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী নেত্রকোনায় পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর ‘দুই-তিন বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হবে’  মমেক হাসপাতালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

নির্বাচনী প্রচারণায় ককটেল বিস্ফোরণ: বিএনপি নেতা গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজশাহী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান মন্টুকে গ্রেফতার করেছে পুলিশ। নির্বাচনি প্রচারণায় ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় শনিবার (২১ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে তাকে গ্রেফতার করা হয়।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও সিনিয়র সহকারী কমিশনার (সদর) ইফতেখায়ের আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'গত মঙ্গলবার (১৭ জুলাই) সকালে নগরীর সাগরপাড়ায় বিএনপির মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলের পথসভায় ককটেল বিস্ফোরণের মামলায় মতিউর রহমান মন্টুকে তার বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। নির্দিষ্ট তথ্য-উপাত্তের ভিত্তিতে বোয়ালিয়া থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করেছে।'

তিনি আরও বলেন, 'রবিবার (২২ জুলাই) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হবে। প্রয়োজনে রিমান্ডের আবেদন করা হতে পারে।'

এর আগে মঙ্গলবার সকালে রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে (রাসিক) বিএনপির মেয়র প্রার্থীর পক্ষে গণসংযোগের সময় পথসভা চলাকালে ককটেল হামলার ঘটনায় অজ্ঞাত আটজনের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মামলা দায়ের করা হয়।

বোয়ালিয়া মডেল থানার উপপরিদর্শক (এস আই) শামীম হোসেন বাদী হয়ে মঙ্গলবার রাতে থানায় বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাটি দায়ের করেছিলেন।

আরও পড়ুন- সৌদিতে মসজিদে নববীর সাবেক খতিব গ্রেফতার!
রাসুল সা.-এর ২৪ ঘন্টার সংক্ষিপ্ত রুটিন
২০১৮ সালের বিশ্বসেরা ১০ মুসলিম ব্যক্তিত্ব
বিয়ের পর হানিমুন: ইসলাম কী বলে?
সমাজে প্রচলিত ৩টি ভুল মাসআলা
লোকমুখে প্রচলিত ৩টি জাল হাদিস

আরএম-


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ