শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

আফগান ভাইস প্রেসিডেন্টের ওপর হামলা; নিহত ১১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে আত্মঘাতী এক হামলায় অন্তত ১১ জন নিহত এবং ১৪ জন আহত হয়েছে। এ হামলা থেকে বেঁচে গেলেন এক বছরেরও সময় ধরে বাইরে থাকা আফগান ভাইস প্রেসিডেন্ট রশিদ দসতুম। আল জাজিরার সংবাদ।

কাবুল পুলিশের মুখপাত্র হাশমাত স্তানেকযাই বলেন, দসতুমকে স্বাগত জানানোর জন্য রবিবার বিমানবন্দরের মূল ফটকের বাইরে রাস্তার দুইপাশে তার সমর্থকবৃন্দ উপস্থিত হয়েছিলেন। দসতুমের গাড়িবহর পার হবার পরপরই সেখানে এ হামলা চালানো হয়।
দসতুমের মুখপাত্র বাশির আহমাদ তায়ানজের বরাত দিয়ে তিনি বলেন, দসতুমের গাড়িবহর অক্ষত আছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিশ সূত্রে জানা যায়, এক শিশুসহ বেশ কয়েকজন নিরাপত্তাকর্মীও এ ঘটনায় হতাহত হন।

তিনি জানান, আত্মঘাতী হামলাকারীকে আগেই চিহ্নিত করা গিয়েছিল, কিন্তু তাকে ধরার আগেই সে বিস্ফোরণ ঘটিয়ে দেয়। তবে এখন পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি।

আফগানিস্তানে জেনারেল দসতুমের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের বেশ কিছু অভিযোগ আছে। ২০১৭ সালে দেশের বাইরে চলে যান। এতদিন তুরস্কে থেকে তিনি চার্টার্ড বিমান করে রবিবার দেশে ফিরেন।

তার দেশে ফিরে আসা নিয়ে উত্তর আফগানিস্তানের একাধিক প্রদেশজুড়ে সহিংসতার আশঙ্কা করা হচ্ছিল।

আরও পড়ুন: তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন বৈঠকের নেপথ্যে কী?


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ