সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি খেলাফত মজলিসের কর্মী সমাবেশে নির্বাচনি প্রস্তুতি জোরদারের আহ্বান নারায়ণগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের মহানগর কার্যালয় উদ্বোধন ভারতে ব্রিকস সম্মেলনে নামাজের সুন্দর ব্যবস্থা, প্রশ্ন উঠছে মসজিদ ভাঙা নিয়ে মাতুয়াইলে ডাকাতের হামলার শিকার খেলাফত আন্দোলনের নেতারা হজের কমে যাওয়া কোটাও পূরণ হওয়া নিয়ে শঙ্কা ইসলামি বইমেলায় প্রথমবার স্থান পেল ‘শাপলা কর্নার’  স্পেনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল ক্যানসারে মারা গেলেন তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব

রোহিঙ্গা ক্যাম্পে চিকিৎসকের ধর্ষণের শিকার শিশু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কক্সবাজারের টেকনাফের লেদা আনরেজিষ্ট্রার্ড রোহিঙ্গা ক্যাম্পে ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ধর্ষিতার মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযুক্ত মো. আলমগীর হোসেনকে (৪৮) আটক করেছে। সে নওগাঁ সদর উপজেলার মৃত মোজাফফর হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যার দিকে লেদা আনরেজিস্ট্রার্ড রোহিঙ্গা ক্যাম্পের শিশুটিকে ওষুধের জন্য হাতুড়ে হারবাল চিকিৎসক আলমগীর হোসেনের কাছে পাঠালে সে দোকানের পিছনের কক্ষে নিয়ে তাকে ধর্ষণ করে। এসময় মেয়েটির চিৎকারে আশেপাশের লোকজন গিয়ে তাকে উদ্ধার করে ও ধর্ষককে গণপিটুনি দেয়।

খবর পেয়ে  টেকনাফ মডেল থানার উপ-পরিদর্শক বিবেকান্দ দেবনাথের নেতৃত্ব একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে। এঘটনায় শিশুটির মা বাদী হয়ে একই দিনে মামলা রুজু করেছেন।

টেকনাফ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এসএম আতিক উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাদীর দায়ের করা মামলায় আটক ধর্ষককে আদালতে প্রেরণ করা হবে। অপরদিকে ভিকটিমকে মেডিকেল পরীক্ষার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণের প্রস্ততি গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন-২০১৮ সালের বিশ্বসেরা ১০ মুসলিম ব্যক্তিত্ব


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ